Home » হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, জখম অন্তত ২৭

হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, জখম অন্তত ২৭

সময় কলকাতা ডেস্ক,২৬ মার্চঃ রবিবার সকালে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে মর্মান্তিক বাস দুর্ঘটনা। একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে দিঘা থেকে কলকাতাগামী সরকারি স্টেট বাসের পিছনে। যার ফলে ঘটে যায় বিপত্তি। গুরুতর জখম হন প্রায় ২৭ জন বাসযাত্রী। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে,ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় তেলের ট্যাঙ্কারটি। রবিবার ঘটনাটি ঘটেছে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতারক এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

আরও পড়ুন   দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ!


স্থানীয় সূত্রে খবর,সিগন্যাল পড়ে যাওয়ায় দিঘা থেকে কলকাতাগামী সরকারি স্টেট বাসটি হঠাৎ দাঁড়িয়ে পড়ে। আচমকাই পিছনে থাকা একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে সরকারি স্টেট বাসের পেছনে। এর জেরে বাসের বেশির ভাগ যাত্রী জখম হন। উল্টো দিকে,অন্যদিকে,ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় তেলের ট্যাঙ্কারটি। ট্যাঙ্কারের চালক এবং খালাসিও গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন   প্রবীণ নাগরিকরা ফের ট্রেন ভাড়ায় ছাড় পাবেন? জানিয়ে দিলেন রেলমন্ত্রী

আহতদের উদ্ধার করে তড়িঘড়ি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে,এই ঘটনার জেরে দিঘা-মেচেদা সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে তমলুক ও কোলাঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে জাতীয় সড়কের উপর বারবার দুর্ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

About Post Author