সময় কলকাতা ডেস্ক,৩০ মার্চঃ এবার পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করে দিল মোদি সরকার। পাক সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট @GovtofPakistan’s ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন মেক্সিকোর শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩৯

মূলত নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এর আগে তুরস্ক, ইরান, রাষ্ট্রসংঘ ও মিশরের পাক-দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। জানা গিয়েছে,২০২১-এর তথ্যপ্রযুক্তি আইনের বিশেষ ধারায় এবার পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন ভোরবেলা ভূমিকম্প, কেঁপে উঠল আফগানিস্তান
প্রসঙ্গত, পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া এই নতুন নয়। গত বছর জুলাই এবং অক্টোবর মাসেও পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছিল নরেন্দ্র মোদির সরকার। এছাড়া ভারত বিরোধী প্রচারের দায়ে ব্লক করে দেওয়া হয় আটটি পাক ইউটিউব চ্যানেলও। তবে সেসময় ভারত সরকারের তরফে কিছুই জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে,পাক সরকারের লাগাতার ভারত বিরোধী বক্তব্যের কারণেই এই ডিজিটাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার