Home » কোলেস্টেরল কমাতে ম্যাজিকের মত কাজ করবে এই ফল

কোলেস্টেরল কমাতে ম্যাজিকের মত কাজ করবে এই ফল

সময় কলকাতা ডেস্ক ৪ এপ্রিল: আমাদের সকলের শরীরে রয়েছে কোলেস্টরেল। কোলেস্টেরল বৃদ্ধি পেলে তা বিভিন্ন রক্তনালীতে জমতে পারে।কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, পেরিফেরাল আর্টারি ডিজিজ, স্ট্রোক সহ নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কোলেস্টেরল বৃদ্ধি পেলে তা বিভিন্ন রক্তনালীতে জমতে পারে এবং রক্ত চলাচল ব্যাহত হয় । এছাড়া শরীরে নানা বিধ সমস্যা দেখা যায় ।এখন প্রশ্ন হল কোলেস্টেরল কমাবেন কী ভাবে? বিশেষজ্ঞদের মতে কোলেস্টরল কমাতে ৫টি ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপেল :
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে আপেল অত্যন্ত কার্যকরী। আপেলে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যা খুব সহজে কোলেস্টরলকে কমাতে সাহায্য করে ।তাই নিয়মিত একটি করে আপেল খেলে খুব সহজেই বিভিন্ন অসুখ দূর করা যায়। আপেলে রয়েছে পর্যাপ্ত পরিমানে ফাইবার যা এল ডি এল বা খারাপ কোলেস্টরলকে কমাতে সাহায্য করে। এছাড়াও ডায়াবিটিস, ব্লাডপ্রেশার সহ বিভিন্ন অসুখে ভুক্তভোগীদের জন্যও আপেল উপকারী। তাই সকলকেই আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।


আঙ্গুর :
আঙ্গুর শরীরের জন্য অনেক উপকারী ।স্বাদে সুস্বাদু হলেও এই ফলের গুন অনন্য। এই ফলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি। অ্যান্টিঅক্সিডেন্ট পর্যাপ্ত পরিমানে রয়েছে আঙুরে। তাই স্বাস্থ্যের ক্ষেত্রে আঙ্গুর খাওয়া অত্যন্ত জরুরি। তবে ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আঙুর খাওয়া উচিত
স্ট্রবেরি:
যদিও স্ট্রবেরি বিদেশী ফল তবুও আজকাল এই ফলের প্রচলন অনেকাংশে বেড়ে গিয়েছে। এই ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। স্ট্রবেরি কোলেস্টরল কমাতে সাহায্য করে ।তাই সুস্থ থাকতে নিয়মিত স্ট্রবেরি খান ।


পেয়ারা :
পেয়ারায় রয়েছে পর্যাপ্ত পরিমানে ভিটামিন সি। এই ফল ফাইবারের ভান্ডার। কোলেস্টরল নিয়ন্ত্রণে পেয়ারা কার্যকরী । তাই দিনে অন্তত ২-৩ টি করে পেয়ারা খাওয়া উচিত এতে কোলেস্টেরল কয়েকগুণ কমবে।আর যা মানুষকে সুস্থ থাকতে সাহায্য করবে ।


সাইট্রাস জাতীয় ফল :
সাইট্রাস জাতীয় ফল ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ । এই ভিটামিন বিভিন্ন অসুখ থেকে শরীরকে বাঁচায়। এমনকী কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এই ফল ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে কার্যকরী। এই ফল নিয়মিত খেলে শরীরে বিভিন্ন অসুখ দূরীকরণ হয়। এই ফলের তালিকা লেবুও রয়েছে ।

About Post Author