Home » গরু পাচার মামলায় ফের তলব অনুব্রত কন্যাকে

গরু পাচার মামলায় ফের তলব অনুব্রত কন্যাকে

সময় কলকাতা ডেস্ক, ৮ এপ্রিল: গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী সপ্তাহে সুকন্যাকে দিল্লির ইডি সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে।  এর আগে অনুব্রত দিল্লিতে ইডি হেফাজতে থাকাকালীনই সুকন্যাকে ডাকা হয়েছিল। কিন্তু সেবার হাজিরা দেননি সুকন্যা। গত সপ্তাহে ফের তাঁকে তলব করা হয়। দ্বিতীয়বারও হাজিরা এড়ান অনুব্রত-কন্যা। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্টেন্ড মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। সেইসঙ্গে নতুন করে কিছু সম্পত্তিরও হদিশ পেয়েছেন ইডি অফিসারেরা। যার সবেতেই সুকন্যার নাম রয়েছে। এর মাঝেই সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেসব নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই কেষ্ট-কন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবার কী করবেন এখন সেটাই দেখার।

আরও পড়ুন   গুড ফ্রাইডে কেন পালন করা হয় জানেন?

এর আগেও গরু পাচার মামলার তদন্তে একাধিক শুল্ক দফতরের কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এরপরই গত মাসে  তলব করা হয়  শুল্ক দফতরের  অফিসারদের। এর আগে গরু পাচার মামলায় বিএসএফ অফিসার সতীশ কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই।  ইতিমধ্যেই গরু পাচার মামলায় বীরভূমের চালকল মালিক রবিন টিব্রেওয়ালকে তলব করেছিল সিবিআই। গরু পাচার মামলার প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ওই চালকল মালিকের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ্যে এসেছে। সেই লেনদেনের সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের।  কিন্তু,তাঁরা একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। কার্যত সেকারণেই ওই চালকল মালিককে আবারও তলব করা হয়েছে।  এদিকে,গরু পাচারকাণ্ডে সোমবারই ফের সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে তলব করেছিল ইডি-র।

প্রসঙ্গত,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য। পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কিন্তু সেসময় তিনি জানিয়েছিলেন, এই সব বিষয়ে বিস্তারিত  তথ্য তাঁর বাবা ও হিসাবরক্ষকের কাছেই রয়েছে। কার্যত সেকারণেই এবার তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান ইডি।

About Post Author