Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৯ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৪৮৩ – প্রথম এডওয়ার্ড চতুর্থ এডওয়ার্ডকে ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত করেন।
১৬০৯ – আশি বছরের যুদ্ধ স্পেন এবং ডাচ প্রজাতন্ত্র এন্টওয়ার্প এর চুক্তি স্বাক্ষর মাধ্যমে যুদ্ধবিরতির শুরু করে।
১৭৮৩ – টিপু সুলতান বৃটিশদের কাছ থেকে বেন্দোর দখল করে নেয়।
১৭৫৬ – নবাব সিরাজ-উদ-দৌলা বা মির্জা মুহাম্মাদ সিরাজ-উদ-দৌলা রাজ্যভার গ্রহণ করেন।
১৯৭৪ – দিল্লিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যর্পণের চুক্তি সাক্ষরিত হয়।
১৯৯১ – জর্জিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।

আরও পড়ুন   শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হুগলি ও হাওড়া জেলায় দু’দিন ধরে মহামিছিলের ডাক

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮২ – ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক মহিমচন্দ্র দাশগুপ্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৬ – হিউ হেফ্‌নার, মার্কিন প্রকাশক, এবং প্লেবয় পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এদিন জন্মান।
১৮৯৩ – রাহুল সাংকৃত্যায়ন ভারতের সুপণ্ডিত ও স্বনামধন্য পর্যটকের জন্মদিন আজ।
১৯৪৮ – জয়া বচ্চন, তিনি ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৭৫৬ – নবাব আলীবর্দী খাঁ, তিনি ছিলেন বাংলা, বিহার, ওড়িশার নবাব আজকের দিনে প্রয়াত হন।
১৮৮২ – ডান্টে গ্যাব্রিয়েল রসেটি, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও কবি এদিন প্রয়াত হন।
১৯৭০ – প্রখ্যাত ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ রায়-এর প্রয়াণ দিবস আজ।
২০০৯ – শক্তি সামন্ত, ভারতীয় বাঙালী চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকএদিন প্রয়াত হন।
২০২১ – পবিত্র মুখোপাধ্যায়, বাঙালি কবির প্রয়াণ দিবস আজ।

About Post Author