সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিল: লাগাম ছাড়া বিদ্যুতের ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে সরকারি কোষাগার থেকে। মাত্রাতিরিক্ত খরচ কমানোর জন্য এবার নয়া সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। সরকারি অফিসে কাজের সময়সীমার বদল ঘটানো হল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান টুইট করে জানিয়েছেন,আগামী তিন মাসের জন্য পাঞ্জাবের সরকারি অফিসে চালু হতে চলেছে নতুন অফিস টাইম।
আরও পড়ুন বিজেপি বিরোধী জোট গঠনের চেষ্টা!

সকাল ৭ টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে সরকারি অফিস। দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর পাঞ্জাব বিদ্যুৎ দপ্তরের বক্তব্য দুপুর দেড়টার পর থেকেই অতিমাত্রায় খরচ হচ্ছে বিদ্যুৎ। সে কারণেই সরকারি অফিসগুলি দুপুর ২টোর মধ্যে বন্ধ করে দেওয়ার নতুন নির্দেশিকা জারি করছে পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকারের মতে এর ফলে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে কমবে খরচ। যদিও মান সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর