Home » বিজেপি বিরোধী জোট গঠনের চেষ্টা!

বিজেপি বিরোধী জোট গঠনের চেষ্টা!

সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিল: মহারাষ্ট্র বিধানসভার পুরনো জোট সঙ্গী উদ্ধব ঠাকরে এবং ডিএমকে প্রধান এম কে স্টালিন কে দিল্লিতে বৈঠকে ডাকলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংসদের বাইরেও কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপি বিরোধীতায় ঝাঁজ বাড়াতে চাইছে কংগ্রেস। কিছুদিন আগেই অর্থাৎ ৫ এপ্রিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও সীতারাম ইয়েচুরির উদ্যোগে এক সঙ্গে বসেছিল বিজেপি বিরোধী দলগুলি। এবার একে একে বিভিন্ন সমমনস্ক দলের নেতাদের ফোন করতে শুরু করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

সূত্রের খবর, শুক্রবার তামিলনাড়ুর জোট সরকারের অন্যতম সঙ্গী ও জাতীয় রাজনীতিতে বন্ধু দল ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনকে ফোন করেন খাড়গে। শীঘ্রই সব সমমনস্ক দল একত্রিত হয়ে একটি বৈঠক করার বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। মহারাষ্ট্র কংগ্রেসের আরেক জোটসঙ্গী উদ্ধব ঠাকরের সঙ্গেও কথা বলেছেন খাড়গে। কংগ্রেসের সঙ্গে জোটে থাকলেও যারা কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ, তাঁদের মধ্যে অন্যতম নীতীশ কুমার। কংগ্রেস সভাপতি তাঁকেও ফোন করে এক ছাতার তলায় আসতে অনুরোধ করেছেন।

আরও পড়ুন    ধোনির চেন্নাই হারালো রোহিতের মুম্বাইকে


যদিও এখনও বৈঠকের স্থান বা সময় কিছুই ঠিক হয়নি। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম-সহ অন্যান্য সমমনোভাবাপন্ন দলগুলির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে প্রাথমিক আলোচনার পরই তা ঠিক হবে বলে কংগ্রেস সূত্রে খবর। কংগ্রেস নেতৃত্বের দাবি, এটাই সময়ের চাহিদা।

About Post Author