Home » সামনে স্বপ্নের গায়িকা শ্রেয়া, আবেগপ্রবণ হয়ে চোখে জল ধরে রাখতে পারলো না ভক্ত!

সামনে স্বপ্নের গায়িকা শ্রেয়া, আবেগপ্রবণ হয়ে চোখে জল ধরে রাখতে পারলো না ভক্ত!

সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিল: শ্রেয়া ঘোষালের সুরে মুগ্ধ গোটা দেশ। সারা দেশে তাঁর জয়জয়কার। বাংলা, হিন্দি ছাড়াও অন্যান্য ভাষায় তাঁর গান মন জয় করে নিয়েছে ভক্তদের। যেকোনো অভিনেত্রীর মুখে তাঁর গান সর্বদাই মানানসই। গানের মধ্যে দিয়ে তিনি শ্রোতাদের কাছে নিজেকে এমনভাবে তুলে ধরেছেন, যার কারণে শ্রোতারা তাঁর উপর মুগ্ধ হয়েছেন। সংগীত জগতেও অনেক এমন খ্যাতনামা শিল্পী আছেন, যাঁদের গান প্রতি মুহূর্তে মুগ্ধ করেছে শ্রোতাদের। মাত্র ১১ বছর বয়স থেকে সংগীত জীবনে পদার্পন করেছেন তিনি। তাঁর কণ্ঠের একাধিক গান প্রতি মুহূর্তে প্রশংসিত হয়েছে। একই ভাবে নতুন গানে দর্শকের মন জয় করবেন শ্রেয়া।

আরও পড়ুন    বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়াল লাস্যময়ী জেনিফার উইঙ্গেট!


সম্প্রতি মুম্বইয়ের আর সিটি মল-এর গাড়ির পার্কিং এলাকার বাইরে বেরিয়ে যাচ্ছেন শিল্পী। এমন সময় দূর থেকে ছুঁটে আসেন একদল ভক্ত। সেখানের মধ্যে একজন শ্রেয়ার বড় ভক্ত। গায়িকা তাঁর সেই ভক্তের নাম জানতে চান। গায়িকাকে সামনে থেকে দেখে আবেগপ্রবণ হয়ে চোখের জল ধরে রাখতে পারেন না সেই ভক্ত। ভক্তের প্রতি তাঁর ভালোবাসা সকলকে মূগ্ধ করেছে। এমন সুন্দর মুহূর্ত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সকলের মধ্যে। ইতিমধ্যেই শ্রোতাদের মন জয় করছেন বিখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল।


সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সম্প্রতি ঋষিকেশের পরমার্থ নিকেতনে পৌঁছেছেন। গায়িকা শ্রেয়া ঘোষালকে সংবর্ধনা দেন গুরুকুলের ঋষি কুমাররা। গায়িকা পরমার্থ নিকেতনের সভাপতি স্বামী চিদানন্দ সরস্বতীর সঙ্গে দেখা করে সেখানে তাঁর আশীর্বাদ গ্রহণ করেন। তিনি বলেছেন পরমার্থ নিকেতনের গঙ্গা আরতি আশ্চর্যজনক সুন্দর এখানে এসে তিনি অনেক শান্তি অনুভূব করেন। এখানে গান শুনলে নাকি মনে শান্তি ও শক্তি পাওয়া যায় বলেছেন পরমার্থ নিকেতনের সভাপতি স্বামী চিদানন্দ সরস্বতী। সংগীত আমাদের মানসিক শান্তি দেয়। এটি আমাদের কোলাহল থেকে দূরে রাখতে সাহায্য করে। এছাড়াও মানসিক চাপ দূর হয়। সাধ্বী ভগবতী সরস্বতী সহ বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। দেশ বিদেশের একাধিক অনুষ্ঠানে যোগদান করেন তিনি। ভক্তদের ছবি তোলা সহ নানান আবদার মেটান শিল্পী।

About Post Author