Home » বিয়ের একমাস পূর্তি উদযাপন দুর্নিবার-মোহরের

বিয়ের একমাস পূর্তি উদযাপন দুর্নিবার-মোহরের

সময় কলকাতা ডেস্ক ১০ এপ্রিল : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের সঙ্গে কিছুদিন আগেই  বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহা। সাত পাকে বাঁধা পড়তে না পড়তেই টলিপাড়ায়  মোহর এবং দুর্নিবার কে নিয়ে চর্চা শুরু হয়ে যায়।  রবিবারই  মোহর-দুর্নিবারের বিয়ের একমাস পূর্তি উপলক্ষে একটি বিয়ের ছবি পোস্ট করেন মোহর।   ছবিটি পোস্ট করে মোহর লেখেন, ‘সব শেষ-মেশ জীবনের লাস্ট সিন-এ হিসেব নিকেশ হোক?’  যদিও সেই পোস্টে সকলে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর পোস্টে ভালোবাসা ফুঁটে উঠেছে সকলের। চারিদিকে যখন তাঁদের নিয়ে এত চর্চা সেইসব কথায় কান না দিয়ে তখন তাঁরা নিজেদেরকে গুরুত্ব দিয়েছেন। মোহর এসব নিয়ে কোনও দুঃখ পাচ্ছেন না বলেই দুর্নিবার জানিয়েছেন। তবে  সমালোচকরা আলোচনা করলেও তাঁদের যুগলের ছবি দেখবে বলে উদগ্রীব হয়ে আছে  ভক্তরা।

উল্লেখ্য, কম বেশি  সকলেই  জানি যে, দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুর্নিবার সাহা। ২০১৭ সালে দুর্নিবার সাহা বিয়ে করেছিলেন সংগীত শিল্পী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। গাঁটছড়া বাঁধার এক বছর পরে চিড় ধরে তাঁদের সম্পর্কের। অল্প দিনের মধ্যেই সেই গাঁটছড়া আলগা হয়ে যায়। কয়েকমাসের মধ্যেই সম্পর্কে ছন্দপতন ঘটে। যদিও পরে শোনা যায়,মীনাক্ষীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে  থাকাকালীনই মোহরের প্রেমে পড়েছিলেন দুর্নিবার। কীভাবে এত তাড়াতাড়ি সব ভুলে গিয়ে দ্বিতীয় সম্পর্কে জড়াতে পারে দুর্নিবার?  সেই নিয়ে জোর চর্চার মুখোমুখি হয় এই নব দম্পতি। কিছুদিন আগেই এক্বিটি ছবি পোস্ট  করে মোহর লেখেন ‘হানিমুনের ছবি চাইলেও পোস্ট করতে পারছি না। ভাববেন না পাত্তা দিয়েছি। আপনজন ও নিজের শান্তিকে প্রাধান্য দিয়েছি ও দেব’।

আরও পড়ুন    হারানো অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

যদিও এদিন  বিয়ের ছবি মোহর সোশ্যাল মিডিয়ায়  শেয়ার করতেই এই যুগলকে নিয়ে চর্চাও শুরু হয়।  মীনাক্ষী মুখোপাধ্যায় কে ছেড়ে এত তাড়াতাড়ি কিভাবে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন দুর্নিবার? তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে কমেন্টের ঝড় বইতে থাকে।  তবে হ্যাঁ, কিছু  মানুষ এই সময় তাদের পাশে দাঁড়িয়েছিল। তাঁদের বিবাহিত জীবন সুখের হোক এই শুভেচ্ছা বার্তা প্রদান করছে নেটিজেন থেকে শুরু করে তাঁদের সমস্ত শুভাকাঙ্ক্ষীরা।

About Post Author