Home » রুদ্ধশ্বাস ম্যাচে ব্যাঙ্গালোরকে হারাল লখনউ

রুদ্ধশ্বাস ম্যাচে ব্যাঙ্গালোরকে হারাল লখনউ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ এপ্রিল: জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সোমবার ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে এক উইকেটে জিতল লখনউ সুপার জায়ান্টস। যদিও ম্যাচের ভাগ্য নির্ধারণ হল শেষ ওভারের শেষ বলে। এদিন প্রথমে ব্যাট করে ২১২ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ম্যাচ জিতে যায় লখনউ। ১৯ বলে ৬২ রান করে ম্যাচের সেরা নিকোলাস পুরান।

আরও পড়ুন   জিরোনার সামনে থমকালো বার্সেলোনার বিজয় রথ!


সোমবার ব্যাঙ্গালোরের চিন্নাস্বামীতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কেএল রাহুল। তবে ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করার সুযোগ কাজে লাগায় আরসিবির অভিজ্ঞ টপ অর্ডার। আইপিএলের বাকি দলগুলির বিরুদ্ধে অর্ধ-শতরান থাকেলও, এতদিন লখনউয়ের বিরুদ্ধে একটিও অর্ধ শতরান ছিল না কোহলির। সেই আক্ষেপটি পূরণ করে নিলেন প্রাক্তন ভারত ও আরসিবি অধিনায়ক। বিরাটের ব্যাট থেকে এল ঝকঝকে ৪৪ বলে ৬১ রানের ইনিংস। এই ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসিও। তিনি ৪৬ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে নেমে এদিন আরসিবি অধিনায়ককে যোগ্য সঙ্গত দেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৯ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই অজি ব্যাটার। লখনউয়ের সামনে ২১৩ রানের লক্ষ্যমাত্রা রাখে ব্যাঙ্গালোর।


ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লখনউয়ের বোলাররা সফল না হলেও এদিন শুরুতে ভালো বোলিংয় করেন ব্যাঙ্গালোরের বোলাররা। সিরাজ ও পর্নেলের দাপুটে বোলিংয়ে নিয়মিত উইকেট হারতে থাকে রাহুল বাহিনী। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব নেন মার্কস স্টইনিস ও নিকোলস পুরাণ। এই দুই বিদেশীর আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়ায় লখনউ শিবির। ৩০ বলে ৬৫ রান করে ফেরেন স্টইনিস। এরপর বাকি ম্যাচে চিন্নাস্বামীতে স্মরণীয় ইনিংস খেললেন ক্যারিবিয়ান ব্যাটার পুরান। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের নজিরও গড়েন তিনি। অর্ধ শতরান করতে মাত্র খরচ করলেন ১৫ টি বল। এই ম্যাচে পুরানের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আয়ুশ বাদনি। সব মিলে সোমবারের চিন্নাস্বামী সাক্ষী থাকল একটি নাটকীয় থ্রিলারের। যেই থ্রিলারের নায়ক হয়ে রইলেন পুরান।

About Post Author