Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৩ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৭২ – ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।
১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণপরিচয়’ প্রথম প্রকাশিত হয়। (১লা বৈশাখ,সংবৎ ১৯১২)[১]
১৮৯৩ – গোকুলচন্দ্র নাগ ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৯ – রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
১৯১৯ – প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৮ – ভুবনেশ্বর ওড়িশা রাজ্যের রাজধানী করা হয়।

আরও পড়ুন  হিন্দুদের ভাবাবেগে আঘাত, বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন লাকি আলি

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯০৯ – প্রখ্যাত কণ্ঠ শিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪১ – মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট-এর জন্মদিন আজ।
১৯৬৩ – গ্যারি কাসপারভ, গ্র্যান্ড মাস্টার, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৮২ – ব্রুনো বাউয়ের, জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক আজকের দিনে প্রয়াত হন।
২০১৫ – গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার এদিন প্রয়াত হন।

About Post Author