সময় কলকাতা ডেস্কঃ আজ ১৪ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮৯০-প্যান আমেরিকায় জোট প্রতিষ্ঠিত হয় আজকের দিনে ।
১৯৪৪- আজকের দিনে মুম্বাইয়ের গোলাবারুদ র্ভতি একটি জাহাজে বিস্ফোরণে ১২ শতাধিক লোকের মৃত্যু হয়।
১৯৮৮ – আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে সোভিয়েত সরকার জেনেভা চুক্তি স্বাক্ষর করে।
২০০২ – ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিনি দেশে ফিরে তার দায়িত্বভার নেন।
আরও পড়ুন ভেস্তে গেল ধোনির লড়াই, শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধে রাজস্থানের কাছে হার চেন্নাইয়ের
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯১-একজন ভারতীয় আইনজ্ঞ এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ভীমরাও রামজি আম্বেদকর আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৭ – প্রভাস রায় স্বদেশী ও খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এদিন জন্মান।
১৯০৭ – পূরণচাঁদ জোশী ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রথম সারির নেতাদের একজন এবং প্রথম সচিবের জন্মদিন আজ।
১৯২২-মাইহার ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী আলি আকবর খান এদিন জন্মান।
১৯৩৩-ভারতীয় শিল্পী ও শিক্ষাব্রতী অনিলকুমার দত্তের জন্মদিন আজ।
১৯৬৪-চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মান্না (সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার)আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬৮০-মারাঠা নেতা ছত্রপতি শিবাজী আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৩- ভারতীয় সুপণ্ডিত ও স্বনামধন্য পর্যটক রাহুল সাংকৃত্যায়নের প্রয়াণ দিবস আজ।
১৯৮৬- ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক নীতীন বসু এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি