সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিল: টানা ২৪ ঘন্টা ধরে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে অবশেষে তাঁর বাড়ির পিছনের থাকা পুকুর থেকে মিলল ৬টি সন্দেহজনক ব্যাগ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নথিপত্রের ফাইল অথবা নগদ টাকা রাখা রয়েছে ওই ব্যাগগুলিতে। ইতিমধ্যেই পুকুরের প্রায় বেশিরভাগ জলই অন্যত্র সরানো হয়েছে মোটর পাম্প দ্বারা। জলশূন্য পুকুরে তল্লাশি চালিয়েই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৬টি ব্যাগ পেয়েছেন। যা থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য তদন্তকারীদের হাতে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও এই ব্যাগগুলোর ভিতর নগদ অর্থ রয়েছে না কোনও নথি রয়েছে, সেই সম্পর্কে এখনো কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার থেকে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। দিনভর তল্লাশির পর শেষমেশ তৃণমূল বিধায়কের বাড়ির পিছন দিকে থাকা একটি পুকুরে পাম্প মেশিন দিয়ে জল তোলার পরিকল্পনা করেন সিবিআই আধিকারিকরা। অভিযোগ,জীবনকৃষ্ণ সাহা নাকি টাকার বিনিময় চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকি চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন বলেও সিবিআই সূত্রে খবর। এছাড়াও নিয়োগ দুর্নীতিতে জড়িত বিভিন্ন জনের মুখে উঠে এসেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম।
আরও পড়ুন বাড়ছে আতঙ্ক, ১১ হাজার পার করোনার দৈনিক সংক্রমণ

সূত্রের খবর, জেরা চলাকালীন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা একটি ফোন সজরে ছুড়ে ফেলেন তার বাড়ির পিছনে থাকা এই পুকুরটিতে। তারপর থেকেই ফোনের সন্ধানে সিবিআই আধিকারিকরা। যদিও মোবাইলের খোঁজ মেলেনি এখনও। ভোর থেকে পাম্প করে জল বের করার কাজ চলছে। প্রায় ২ ফুটের বেশি নেমেও গিয়েছে জলের স্তর। শুক্রবার বিধায়কের রঘুনাথগঞ্জের শ্বশুরবাড়িতেও সিবিআই তল্লাশি অভিযান চালায় বলে খবর। প্রায় ৩ ঘণ্টার তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?