সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিল :
আজকের দিনের গুরুত্ব নিয়ে চর্চার আগে উল্লেখ করা প্রয়োজন যে,১৬ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী ১০৬ তম দিন। আজকের দিন বিভিন্ন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনের গুরুত্ব তিনটি বিভাগে উল্লেখ করা হল।
আজকের উল্লেখযোগ্য ঘটনাবলী :
১৮৫৩ – ভারতের বোম্বেতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
১৯১২ – হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯১৬ – রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯১৭ – লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।
১৯১৭ – জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।
১৯৪৮ – সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনীর মৃত্যু হয়।
১৯৬১ – কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা করেন, কিউবায় কমিউনিজমের শুরু হতে চলেছে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন :
১৮৪৪ – আজকের দিনে জন্মগ্রহণ করেন আনাতোল ফ্রঁস নোবেলজয়ী ফরাসি কবি সাংবাদিক ও ঔপন্যাসিক।
১৮৬৭ – উইলবার রাইট, মার্কিন প্রকৌশলী ও উড়োজাহাজের আবিস্কারকের জন্মদিন।
১৮৮৫ – বিপ্লবী উল্লাসকর দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এদিন জন্ম।
১৮৮৯ – চার্লি চ্যাপলিন, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্রকারের জন্মদিন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস :
১৯৫১ – অদ্বৈত মল্লবর্মণ, বাঙালি ঔপন্যাসিকের এদিন প্রয়াণ ঘটে।
১৯৫৮ – রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ইংরেজ ভৌত রসায়নবিদ এবং ক্রিস্টালবিদ এদিন প্রয়াত হন।
১৯৬৬ – নন্দলাল বসু খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী এদিন প্রয়াত হন।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু