সময় কলকাতা ডেস্কঃ আজ ১৭ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ খোঁজার চুক্তি করেন।
১৬২৯ – প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু হয়।
১৭৮১ – ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন।
১৮৯৯ – এই দিনে কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
১৯১৫ – এক যুদ্ধে বিশ্বে প্রথমবারের মত শ্বাসরোধক গ্যাস ব্যবহৃত হয়।
আরও পড়ুন ভেঙ্কটেশের তান্ডব কাজে এল না, কেকেআর-কে হারিয়ে জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৩৮ – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি কবি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৫৩ – রসরাজ অমৃতলাল বসু, বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা এদিন জন্মান।
১৯১৮ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি ফটো সাংবাদিক সুনীল জানার জন্মদিন আজ।
১৯২৩ – লিন্জি অ্যান্ডারসন, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯২ – আলেকজান্ডার ম্যাকেঞ্জি, স্কটিশ বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী আজকের দিনে প্রয়াত হন।
১৯২৯ – সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা এদিন প্রয়াত হন।
১৯৬১ – সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক বিমলচন্দ্র সিংহের প্রয়াণ দিবস আজ।
১৯৭১ – গোলাম মোস্তফা, বাংলাদেশের একজন রাষ্ট্রীয় তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবী এদিন প্রয়াত হন।
১৯৭৫ – আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৩ – প্রবোধকুমার সান্যাল, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত