সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিল: সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে গরম গরম ভাজাভুজি না থাকলে আড্ডা যেন জমতেই চায়না। সবসময় বাইরের ভাজাভুজি খেতে কারোরই ভালো লাগে না। তাই বাড়িতেই নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। সন্ধ্যার আড্ডার আসরে চটজলদি কী নাস্তা বানাবেন, ভেবেই হয়রান? বাড়িতে পনির থাকলে সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ক্রাঞ্চি পনির পাফ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
পনির-৩০০ গ্রাম
ক্যাপসিকাম কুচি-৪ টেবিল চামচ
পেঁয়াজ কুচি-৪ টেবিল চামচ
নুন-স্বাদমতো
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
চিলিফ্লেক্স-১ চা চামচ

মেয়োনিজ-৪ টেবিল চামচ
টম্যাটো সস-২ টেবিল চামচ
ধনেপাতা কুচি-২ টেবিল চামচ
পাউরুটি-৬টি
বিস্কুটের গুঁড়ো-২০০ গ্রাম
আরও পড়ুন স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাসুন্দি ভেটকি

রন্ধন প্রণালী
প্রথমে একটি পাত্রে পনির ম্যাশ করে নিন। তারপর একে একে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, মেয়োনিজ, টম্যাটো সস্, ধনেপাতা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো ও চিলিফ্লেক্স মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার পাউরুটিগুলির ধার কেটে বাদ দিয়ে দিন। একটি বড় পাত্রে জল নিয়ে তাতে পাউরুটি ডুবিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নিন। ভাল করে জল চিপে নিন। এবার আগে থেকে করে রাখা মিশ্রণ একটি বড় চামচ ভরে পাউরুটিতে ভরে বলের আকারের গড়ে নিন। এরপর বিস্কুটের গুঁড়োয় ভাল করে এ পিঠ-ওপিঠ করে নিন। এবার বানিয়ে রাখা বলগুলি আধঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। এবার ফ্রিজ থেকে বার করে ডোবা গরম তেলে ভেজে মেয়োনিজ বা সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ক্রাঞ্চি পনির পাফ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি