Home » মোহিত শর্মার শেষ ওভারে চার উইকেট খুইয়ে হারল লখনউ

মোহিত শর্মার শেষ ওভারে চার উইকেট খুইয়ে হারল লখনউ

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৩ এপ্রিল : ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা, আইপিএলে তার প্রমান মিলল আরেকবার।লখনউ সুপার জায়েন্টসের সংগ্রহ তখন ১ উইকেটে ১০৫ রান।শেষ ছয় ওভারে ৩১ রান দরকার। পাঁচ ওভারে উঠল ১৯ রান। শেষ ওভারে ১২ রান তুলতে হবে এরকম সময়  গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক আক্রমণে আনলেন দলের অভিজ্ঞ বোলার মোহিত শর্মাকে । প্রাক্তন ভারতীয় পেসার মোহিত মাঝে প্রায় হারিয়ে গিয়েছিলেন। এবারের আইপিএলে মোহিত শর্মার যেন নবজন্ম হচ্ছে। তবুও সংশয় ছিল কে এল রাহুল, স্টোয়নিসদের শেষ ওভারে আদৌ তিনি রুখতে পারবেন কিনা। তাঁর প্রথম বলে এল দু রান। দ্বিতীয় ও তৃতীয় বলে তিনি উইকেট পেলেন। চতুর্থ ও পঞ্চম বলে  জোড়া রানআউট। ফলে চার বলে ৪ উইকেট হারিয়ে গুজরাটের কাছে জেতা ম্যাচ হাতছাড়া করল লখনউ। গুজরাট ৭ রানে ম্যাচ জিতে গড়ল আইপিএলে আরেকটি অবিশ্বাস্য জয়ের নজির।

আরও পড়ুন :ভয়ঙ্কর অর্শদীপ, পাঞ্জাবের কাছে আত্মসমর্পন করল মুম্বাই

আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৫ রান করেছিল গুজরাট। ঋদ্ধিমান সাহা করলেন ৪৭, হার্দিক পান্ডিয়ার সংগ্রহ ৬৬। বাকি ব্যাটাররা সম্পূর্ণ ব্যর্থ। পাল্টা ব্যাট করতে নেমে পাওয়ার প্লে তে যেভাবে ব্যাট করছিলেন রাহুল – মায়ার্স তা দেখে একবারও মনে হয় নি হেরে যেতে পারে লখনউ। তবুও নুর আহমেদ, মোহিত শর্মাদের বোলিংয়ে গুজরাট জয় পেল, সময়মত ক্যাচ তালুবন্দী করলেন গুজরাটের ফিল্ডাররা, উইকেটের পেছনে দুর্দান্ত হয়ে উঠলেন ৩৮ বছরের ঋদ্ধি। তাই লখনউ অধিনায়ক রাহুল ৬৮ রান করলেও শেষ হাসি হাসলেন হার্দিক।।

আরও পড়ুন : বিশ্ব বই দিবস ও অধুনা লুপ্ত বইবাজার

About Post Author