Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৪ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১৪তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 
১০৬১ – আজকের দিনে ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।
১৮০০ -লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয় আজকের দিনে।
১৯২৬ –যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয় এদিন।
১৯৫৫ – প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয় আজকের দিনে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৫ -নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ মুরলীধর বন্দ্যোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৬ -ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিনের জন্মদিন আজ।
১৯৭৩ -ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার এদিন জন্মান।
১৯৮৭ -ভারতীয় চলচ্চিত্র অভিনেতা বরুণ ধবন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৭২ -বাঙালি চিত্রশিল্পী যামিনী রায় আজকের দিনে প্রয়াত হন।
১৯৭২ -ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়ের প্রয়াণ দিবস আজ।
২০১১ – সত্য সাঁই বাবা , (পূর্বাশ্রমের নাম সত্যনারায়ণ রাজু) ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ এদিন প্রয়াত হন।

About Post Author