সময় কলকাতা ডেস্ক,২৩ এপ্রিল: রবিবার মানেই ছুটির দিন। আর ছুটির দিনে চিকেন হবেনা,তা কখনো হয়? একঘেঁয়ে রান্নার স্বাদ বদলাতে রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন জাফরানি চিকেন কোর্মা। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই! আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির মাংস-৫০০ গ্রাম
বেরেস্তা-তিন চা চামচ
জাঁয়ফল গুঁড়ো-আধ চা চামচ
জয়িত্রী গুঁড়ো-আধ চা চামচ
ফ্রেশ ক্রিম-আধ কাপ
দুধ-আধ কাপ
ঘি-দু চামচ
দুধে ভেজানো জাফরান- দু চা চামচ

কাঁচা লঙ্কা-তিন টি
কেওড়া জল- এক চা চামচ
রসুন বাটা-এক চা চামচ
আদা বাটা-এক চা চামচ
পেঁয়াজ বাটা-আধ কাপ
পোস্ত- ১ চা চামচ
আরও পড়ুন স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন কিমা পরোটা

প্রণালী
প্রথমেই কড়াইতে ঘি গরম করে তার মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে মাংসগুলি ভেজে নিন। আলাদা একটি পাত্রে পেঁয়াজ বাটা, বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, জায়ফল ও জয়িত্রী, পোস্ত, এবং নুন দিয়ে ভাল করে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। এবার মিশ্রণটি মাংসের মধ্যে দিয়ে ভাল করে কষিয়ে হালকা গরম জল দিন। মাংস সেদ্ধ হয়ে এলে তাতে ক্রিম এবং দুধ দিয়ে দিন। এরপর জয়িত্রী-জায়ফল, চিনি আর জাফরান ভেজানো দুধ মিশিয়ে দিন। উপর থেকে কেওড়া জল ছড়িয়ে নামিয়ে নিন। পরোটা,রুমাল রুট কিংবা লুচির সঙ্গে গরম গরম পরিবেশন করুন জাফরানি চিকেন কোর্মা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি