সময় কলকাতা ডেস্ক, ২৫এপ্রিল : ভারতবর্ষ ও বিশ্বখ্যাত র্যাপার বাদশা একের পর এক বহু জনপ্রিয় গান উপহার দিয়ে গেছেন শ্রোতাদের। ইতিমধ্যেই ফ্যান ফলোয়ার এর শীর্ষে অনেকটাই এগিয়ে বাদশা। কিন্তু, একটা ভুলের জন্য এবার তাঁকে ক্ষমা চাইতে হলো সবার কাছে। কি এমন ভুল করে বসলেন তিনি যে তাঁকে ক্ষমা চাইতে হল ?

জানা গিয়েছে,সম্প্রতি বাদশার ‘শনক’ গানটি খুব খ্যাতি লাভ করেছে। এই গান নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। গানটি রিলিজ হওয়ার পর থেকেই কিছু মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। মধ্যপ্রদেশের মহাকলেশ্বের মন্দিরের এক পুরোহিত বাদশার নামে অভিযোগ জানায়। ‘শনক’ গানে ভগবান শিবের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। যা হিন্দু সম্প্রদায়ের আবেগে আঘাত হেনেছে। বাদশার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। সেখানে বলা হয় ভগবান শিবের নামে অনেক অশ্লীল ভাষা তিনি ব্যাবহার করেছেন। এই খবর প্রকাশিত হবার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে পরে র্যাপার বাদশা। বিতর্ক ছড়ানোর কিছু দিন পরই অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন বাদশা।

আরও পড়ুন বন্দুকবাজের হামলায় রক্তাক্ত টেক্সাস
সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়ে বাদশা লেখেন, ‘ আমার গান শনক এ ব্যবহৃত কিছু কথা হিন্দু সম্প্রদায়ের আবেগের মধ্যে আঘাত করেছে। এই বিষয়টি আমার নজরে এসেছে। আমি কখনো স্বেচ্ছায় আঘাত করিনি। আমার সব সঙ্গীত রচনাগুলি আমার ভক্তদের জন্যই। আমি জানি এর সঙ্গে আন্তরিকতা এবং আবেগ জড়িয়ে রয়েছে। আমি আমার টিমের সদস্যদের সেই সব বিতর্কিত লাইন গুলি বাদ দেওয়ার জন্য বলেছি। আপত্তিকর শব্দ গুলি বদলে ফেলেছি। এর জন্য আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি। কিছুদিন পর আবার এটি নতুনভাবে আসবে। যারা আঘাত পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী’। এরপরই মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদশার গান থেকে ‘ভোলেনাথ’- এর নাম মুছে ফেলার দাবি জানায় হিন্দু সংস্থা ও মহাকাল সেনা ও পূজারী মহাসংঘ। কিন্তু বাদশা শনক গানে শিবের ভক্ত বলেই দাবি করেছিলেন। কিন্তু, মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত সহ হিন্দু সংগঠনগুলি এটি মানতে নারাজ।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র