সময় কলকাতা ডেস্ক,২৫এপ্রিল: শোলাঙ্কি রায়,বর্তমানে এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অসাধারণ অভিনয়ের প্রতিভা রয়েছে তাঁর। কিন্তু, সব থেকে বেশি নাম কুড়িয়েছেন ছোটো পর্দার ধারাবাহিকের হাত ধরেই। ব্যক্তিগত জীবন নিয়ে এর আগে অনেকবার চর্চায় ছিলেন অভিনেত্রী। কিন্তু, কোনো রকম চর্চাতেই কান পাতেননি শোলাঙ্কি। এবার একটি সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে এক বছরের বেশি সম্পর্কের ইতি টানলেন অভিনেত্রী। এক বছরেরও বেশি সময় ধরে যে সফরে ছিলেন তিনি, এবার সেই শুটিং থেকে নিজেকে সরিয়ে নিলেন অভিনেত্রী।

অনেকদিন থেকেই শোনা গিয়েছিল, ‘গাঁটছড়া’ ধারাবাহিক থেকে তিনি অবসর নেবেন। যদিও নিজমুখে কোনোদিন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি শোলাঙ্কি। সম্প্রতি তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি খোলাখুলি সব বললেন। শোলাঙ্কি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়,পরিবর্তনই সব, আমার এই একবছরের পথ চলা এখানেই শেষ হল। এটা আমার কাছে স্বপ্নের মত হলেও এটাই বাস্তব। এটা আমার কাছে একসাথে দুঃখেরও আবার আনন্দের। আমার এই পথ চলাতে অনেকের সাথে পরিচয় হয়েছে। দেখা হয়েছে। কেউ আমার পরিবারের মতো হয়ে গিয়েছে। কেউ আবার বন্ধুর মত। কেউ ছেড়ে গিয়েছে, আবার কেউ রয়ে গিয়েছে। কিন্তু এবার আমার মুভ অন করার সময় এসে গিয়েছে। পুরানোকে বিদায় জানিয়ে নতুনকে আহ্বান জানানোর সময় চলে এসেছে।”

আরও পড়ুন মহাদেবের নামে অশ্লীল গান! সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জেরে ক্ষমা চাইলেন বাদশা
এর পাশাপাশি অভিনেত্রী জানান তাঁর শরীর ভালো নেই। ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লেখেন, ‘শরীরটা ভালো নেই কিছুদিন ধরে। যে কারণে গাঁটছড়া ছাড়ার সিদ্ধান্তটা নিতে হল। এখন স্বাস্থের উপর একটু নজর দিতে হবে’। এই ধারাবাহিকের মাধ্যমে অনেক নাম কুড়িয়েছেন অভিনেত্রী। তিনি প্রায় একবছর ধরে অফুরন্ত ভালোবাসা পেয়ে এসেছেন দর্শকদের থেকে। টিআরপিও শীর্ষে ছিলো এই ধারাবাহিক। সময়ের সাথে হয়তো টিআরপি তালিকায় থেকে অনেকটাই নিচে চলে গিয়েছে এই সিরিয়াল। কিন্তু, খড়ির জনপ্রিয়তায় কোনো খামতি পড়েনি। তাঁর এই সিদ্ধান্তে কি কি পরিবর্তন আসবে ধারাবাহিকে,সেটাই এখন দেখার।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে