লঞ্চ হতে না হতে প্রকাশ হল দাম,স্মার্টফোনের দুনিয়ায় এবার গুগলের নয়া চমক…
সময় কলকাতা ডেস্ক, ৩০ এপ্রিল : খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল সেভেন-এ। চলতি বছরের মে মাসেই অনুষ্ঠিত হতে চলেছে গুগল এর ইনপুট আউটপুট ইভেন্ট। আর এই ইভেন্টে গুগল লঞ্চ করতে চলেছে তাদের নতুন কিছু পণ্য। আর তার মধ্যে স্মার্টফোন গুগল পিক্সেল সেভেন এ অন্যতম। আগামী মাসের ১০ তারিখে এই ইভেনটি হতে পারে বলে এখনো অবধি জানা গেছে। আর এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গিয়েছে তার দাম এবং ফিচারস্।
সম্প্রতি একটি প্রযুক্তিগত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গুগল পিক্সেল সেভেন এ স্মার্টফোনের দাম সাধারণ বাজারে প্রায় ৪৯৯ ডলারের কাছাকাছি হতে পারে যা ভারতীয় মুদ্রায় ৪০ হাজার টাকার সমান। এর মধ্যে জানা গিয়েছে , এই ফোনটি মোট তিনটি রঙে উপলব্ধ হবে – চারকোল, স্নো, লাইট ব্লু এবং কোরাল ব্লু। গুগল শেষ যে ফোনটি লঞ্চ করেছিল গুগল পিক্সেল সিক্স এ তার দাম ২৮,৯৯৯ টাকা। ফোনের দাম অনেক বৃদ্ধি পাওয়ায় এই ফোনের দামে কিছুটা পরিবর্তনও করতে পারে বলে আশা করা যাচ্ছে।

ফিচারস :
গুগলের নতুন এই ফোনটিতে থাকছে ৬.১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে থাকছে। ৯০ হার্টজ স্ক্রীন রিফ্রেশ রেট। ফোনের ক্যামেরা এইবার আগের থেকেও অনেকটাই আপডেটেড হতে চলেছে। ৬৪ মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরা আর তার সঙ্গে সনি আই এম এক্স ৭৮৭ সেন্সর সঙ্গে ওআইএস এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা থাকছে ১০.৮ মেগাপিক্সেলের। সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৩। ব্যাটারির ক্ষেত্রেও থাকছে নয়া আপডেট ৪৫০০ এম এ এইচ সঙ্গে ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে ফোনটিতে।

আগামী মাসের ১০ তারিখের গুগলের ইভেন্টিতে লঞ্চ হতে পারে গুগল এর আরেকটি নতুন ফোন গুগল পিক্সেল ফোল্ড।এখন অবধি পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, এই ফোনটির দাম হতে চলেছে ১৭৯৯ যা ভারতীয় মুদ্রায় ১.৪৭ লক্ষ টাকা। এই ডিভাইজে মিলবে ৫.৮ ইঞ্চি কভার ডিসপ্লে, এবং ৭.৬৯ ইঞ্চি ইনার ডিসপ্লে।এবং এর সঙ্গে থাকছে ট্রিপল লেয়ার ক্যামেরা।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?