Home » মুক্তির আগেই অস্ট্রেলিয়ার ব্ল্যাকটাউন শহরে হাউসফুল ‘ফাটাফাটি’

মুক্তির আগেই অস্ট্রেলিয়ার ব্ল্যাকটাউন শহরে হাউসফুল ‘ফাটাফাটি’

সময় কলকাতা ডেস্ক,২ মেঃ আবীর-ঋতাভরীর রঙিন প্রেমের গল্প নিয়ে আসছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত,উইন্ডোজ প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ফাটাফাটি’। ছবির শুভ মুক্তি আগামী ১২ই মে।’ কিন্তু তাঁর আগেই অস্ট্রেলিয়ায় হাউসফুল হল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের-এর প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর নতুন এই ছবি। জানা গিয়েছে,১ মে অস্ট্রেলিয়ার ব্ল্যাকটাউন শহরে HOYTS সিনেমা ব্ল্যাকটাউন -এ হাউসফুল হয়েছে আবীর-ঋতাভরীর ছবির এই শো। এই খবর প্রকাশ্যে আসতেই খুশিতে মেতে ওঠে টিম ‘ফাটাফাটি’।

দোলের দিন ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর তরফে ছবির টিজার পোস্ট করা হয়েছিল। আর ক্যাপশনে লেখা হয়েছিল, ‘এই রঙের উৎসবে আবির শুধু আকাশে-বাতাসে নয়, কারোর বাসায় আবার কারোর ভালবাসায়। আবীর-ঋতাভরীর রঙিন প্রেমের গল্প নিয়ে আসছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত,উইন্ডোজ প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ফাটাফাটি’। এর আগে ছবির প্রথম লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘প্রত্যেকটা মেয়ে এমন একজন ভালোবাসার মানুষ চায়, যে সারা জীবন শুধু তার হাত নয়, প্রয়োজনে শাড়ির কুচিটাও ধরবে! এই ভ্যালেন্টাইন্স ডে আর মোটামুটি নয়, কাটুক ফাটাফাটি!’ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোতি’ ও ‘বাবা বেবি ও’ ছবি দুটির সাফল্যের পর পরিচালক অরিত্র মুখোপাধ্যায় তাঁর তৃতীয় ছবি নিয়ে দর্শকদের জন্য একেবারে তৈরি।

আরও পড়ুন    কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

‘ব্রহ্মা জানেন গোপন কম্মোতি’-র পর ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর হাত ধরে ফের জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। পর্দায় আবীর ও ঋতাভরীকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে,ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ ‘ফাটাফাটি’ মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এরপরই গত ১৪ ফেব্রুয়ারি এই ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছিল।

About Post Author