Home » কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২ মেঃ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে। সপ্তাহের শুরু থেকেই লকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে রয়েছে কালবৈশাখীরও পূর্বাভাস। যার জেরে রাজ্যে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। যার জেরে একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে চলেছে।

আরও পড়ুন   কালিয়াচক কাণ্ডে জনস্বার্থ মামলা প্রত্যাহার আইনজীবীর


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। সেইসঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেরও পার্বত্য এলাকায় একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি এবং ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। এদিন সকাল থেকেই কলকাতার আকশ মেঘলা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৫ শতাংশ।

পূর্বাভাস বলছে, বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে,বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৭০ থেকে ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শিলাবৃষ্টি এবং ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

About Post Author