সময় কলকাতা ডেস্ক, ৩ মেঃ শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক ভিটামিন-ই ক্যাপসুল। এর পাশাপাশি ভিটামিন-ই ক্যাপসুলের রয়েছে অনেক গুণও। ভিটামিন-ই ক্যাপসুলের ব্যবহারে আপনি পেতে পারেন সুন্দর চুল ও ত্বক। ভিটামিন ই ক্যাপসুল যে কোনও ওষুধের দোকানেই পাওয়া যায়। একটা মাত্র ক্যাপসুলেই ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া সৌন্দর্য। তবে শুধু সৌন্দর্য নয়, বলিরেখা থেকে স্ট্রেচ মার্কস কমাতেও এর জুড়ি মেলা ভার। জেনে নেওয়া যাক ভিটামিন-ই ক্যাপসুলের কিছু ব্যবহার।

মুখে দাগছোপ কমায়
ত্বকের দাগছোপ কমাতে ভিটামিন ই ক্যাপসুল খুবই উপকারী। ত্বকের কোনও অংশে মেলানিন বেশি জমে গেলে সেই অংশের রং অন্যান্য অংশের চেয়ে কালো দেখায়। ত্বকের কালো অংশে ভিটামিন ই লাগালে তা ধীরে ধীরে হাইপারপিগমেন্টেশন কমিয়ে ত্বকের রং স্বাভাবিক করে তোলে।
আরও পড়ুন রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় রিপোর্ট তলব করল এনআইএ

বলিরেখা দূর করতে
বলিরেখা দূর করতে ভিটামিন ই ক্যাপসুল অত্যন্ত কার্যকরী।ভিটামিন ই ক্যাপসুলের নিয়মিত ব্যবহার ত্বকের বয়স বাড়তে দেয় না। ক্ষতিগ্রস্ত টিস্যু সারিয়ে ত্বক কোমল, সুন্দর করে তোলে ভিটামিন ই ক্যাপসুল।
ফাটা ঠোঁটের সমস্যায়
ফাটা ঠোঁটের সমস্যায় সারা বছর কষ্ট পান?এই সমস্যা থেকে মুক্তি পেতে আজই ব্যবহার করুন ভিটামিন ই ক্যাপ্সুল। প্রতিদিনের লিপবামের বদলে ব্যবহার করুন ভিটামিন ই তেল। ঠোঁটের রং কালো হয়ে গেলেও ভিটামিন ই তেল লাগালে ভালো ফল পাওয়া যাবে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু