সময় কলকাতা ডেস্কঃ আজ ৫ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১২৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৯৩০ – ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।
১৯৩৬ – ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
১৯৪২ – ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।
১৯৪৫ – চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।
১৯৬১ – প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা শুরু করে।
আরও পড়ুন অশান্ত মণিপুরে জারি কার্ফু, নিষিদ্ধ হল বড় জমায়েত
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮১৮ – কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৫ – রঘুনাথ মুর্মূ, ভাষাতত্ত্ববিদ ও সাঁওতালি ভাষার অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত এদিন জন্মান।
১৯১১ – প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারীর জন্মদিন আজ।
১৯১৬ – জৈল সিং, ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ও সপ্তম রাষ্ট্রপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৮ – বাণী রায়, বিশিষ্ট কবি ও যশস্বিনী কথাসাহিত্যিক এদিন জন্মান।
১৯২৪ – প্রখ্যাত ভারতীয় বাঙালি নাট্যকার, পরিচালক ও অভিনেতা শেখর চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯১৮ – পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তীর জন্মদিন আজ।
১৯২৮ – বসন্ত চৌধুরী যুক্তিবাদী সুপণ্ডিত ও বাঙালি চলচ্চিত্রাভিনেতা এদিন জন্মান।
১৯৩৮ – আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানীর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩০ – মনোরঞ্জন সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা আজকের দিনে প্রয়াত হন।
২০০৬ – নওশাদ আলী, ভারতীয় সঙ্গীত পরিচালকের প্রয়াণ দিবস আজ।
২০০৭ – থিওডোর হ্যারল্ড মাইম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী এদিন প্রয়াত হন।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক