সময় কলকাতা ডেস্ক, ৪ মে : অসময়ে বাড়িতে অতিথির আনাগোনা কমবেশি লেগেই থাকে সবার। সে সময় মাছ-মাংস বাড়িতে না থাকলেই চিন্তা শুরু হয়ে যায়। কিন্তু,সাধারণত বাড়ির ফ্রিজে ডিম অবশ্যই থাকে। এবার মনে হতেই পারে অতিথিকে ডিম কিভাবে খাওয়াবো! সেই ডিমের ঝোল ছাড়া আর কি আছে? এক্ষেত্রে যায়নি বাড়িতেই ডিম দিয়ে এমন এক রেসিপি বানিয়ে নিতে পারেন, যেটি খাওয়ার পর একবার হলেও আঙ্গুল চাটতেই হবে। আজ আমরা শিখবো এগ সাকসুকা রেসিপি। এটি খেতে যেমন সুস্বাদু তেমন পদটি দেখতেও সুন্দর।

উপকরণ
কুচনো পেঁয়াজ (১ টি বড়মাপের পেঁয়াজ হলেই হবে), ক্যাপসিকাম (মাঝারি দেখে ২টি), টমেটো কাটা (৩টি), কুচনো রসুন (৪ কোয়া), কুচনো আদা, কাঁচালঙ্কা (২টি), তেল (২ টেবিল চামচ), কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদমতো, চিনি (১/৪ চা চামচ), টমেটো পিউরি (১ কাপ), ডিম।
আরও পড়ুন অভিনব কায়দায় বানিয়ে ফেলুন দুধ দিয়ে কাতলা মাছ!

পদ্ধতি
প্রথমে একটি প্যানে সর্ষের তেল গরম করে নিন। তার মধ্যে দিয়ে দিন আদা ও রসুন ফোড়ন। এরপর তাতে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজ গুলি ভেজে নিন। তার মধ্যে কিছু ক্যাপসিকাম দিয়ে ভালো করে টস করে নিন। তারপর একটু আঁচ কমিয়ে তাতে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, টমেটো ও কাঁচা লঙ্কা গুঁড়ো ও স্বাদ মত নুন ও অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন। টমেটো গুলি একটু নরম হয়ে এলেই তাতে যোগ করুন টমেটো পিউরি। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই অল্প জল দিয়ে দিন। মশলাটি তৈরি হয়ে পেলেই ওই মশলাটির মধ্যে চামচ দিয়ে কিছু জায়গায় গর্ত করে তার মধ্যে কাঁচা ডিম যেমন পোচ তৈরি করে সেইভাবে দিয়ে দিন। এভাবে ৩-৪ জায়গায় গর্ত করে একই পদ্ধতিতে ডিমগুলি ভেঙে দিয়ে দিন। এবার যতক্ষণ না ডিমগুলি সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ এটি রান্না করতে থাকুন। এরপর এটিকে নামিয়ে গরম রুটি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি