সময় কলকাতা ডেস্ক, ৭ মে : গ্রীষ্মকাল চলে এসেছে।লাল,মিষ্টি স্বাদের তরমুজ মন কাড়ছে সকলের।রোজ নামচায় কম বেশি সকলেই ফ্রিজের উপর নির্ভরশীল। আম-জাম-লিচুর মতো রসালো ফল ফ্রিজে রেখে দিই। আর এই ফ্রিজে রাখা ফল খেতে যেমন তৃপ্তিদায়ক তেমন আবার স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং দেহে জলের চাহিদা পূরণ করতে তরমুজ খুবই উপকারী। তরমুজে আছে লাইকোপেন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও জল।তরমুজ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তরমুজে থাকা লাইকোপেন ক্যানসার প্রতিরোধ করে। অনেকেই আছেন বাজারে কিনে গোটা তরমুজ সঙ্গে সঙ্গে ফ্রিজে ভরে দেয়।
তরমুজ ফ্রিজে রাখা কেন উচিত নয় ?
তরমুজে ৯২ শতাংশ জল থাকে, তাই গরমে তরমুজ খেলে ডিহাইড্রেশনের ঝুঁকি তৈরি হয় না। যদি কাটা অবস্থা এই ফল ফ্রিজে রাখা হয় তাতে ব্যাকটেরিয়া বাড়ার আশঙ্কা রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করতে পারে। ফ্রিজে তরমুজ রাখলেই এর পুষ্টিগুণ কমে যেতে শুরু করে। যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এতে ক্যালোরি খুব কম পরিমানে থাকে। যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে এই ফল সহায়ক হতে পারে।বিশেষজ্ঞের মতে, তরমুজ ফ্রিজে রাখলে তার আর্দ্রতা হারাতে শুরু করে। তেমনই কাটা তরমুজ ফ্রিজে রাখলে এতে ফুজ পয়জনিং হওয়ার প্রবল সম্ভাবনা আছে।এতে বাড়তে পারে শারীরিক জটিলতা। তাই চেষ্টা করুন রোজ টাটকা ফল খেতে।
আরও পড়ুন ‘দ্য কেরালা স্টোরি’ টিমকে খোলা চিঠি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
তরমুজ হার্টের স্বাস্থ্যের জন্য দারুন উপকারী। এতে পটাসিয়াম পাওয়া যায় প্রচুর পরিমাণে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্য বজায় রাখতে দারুন কার্যকরী। এতে প্রচুর পরিমান ভিটামিন সি এবং বি কমপ্লেক্স পাওয়া যায়, যা অন্ত্রে ভাল ব্যাকটেরিয়া বজায় রাখতে সাহায্য করে। অন্ত্রের বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয়।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু