সময় কলকাতা ডেস্ক, ৯ মে : বিগত কয়েক মাস ধরেই নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য জীবনের কলহ নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়। একে অপরের প্রতি দোষারোপ করা থেকে শুরু করে নির্যাতনের অভিযোগ পর্যন্ত দায়ের করেন আলিয়া। এই নিয়েই বহুদিন চর্চার কেন্দ্রবিন্দু ছিল নওয়াজ আলিয়ার দাম্পত্য জীবন। এখন এইসব ভুলে অভিনয়ে মন দিতে চাইছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। খুব তাড়াতাড়ি তাঁর নতুন ছবিও আসতে চলেছে ‘জগিরা সারা রা রা’। আর এরই মধ্যে তাঁর স্ত্রী আলিয়া ইনস্টাগ্রামের এক পোষ্টে বিগত ঝামেলা অশান্তির কারণে নওয়াজের কাছে ক্ষমা চেয়ে খোলা চিঠি দিলেন।

নওয়াজউদ্দিন ও তাঁর পরিবারের বিরুদ্ধে যে সব অভিযোগ গুলি আলিয়া করেছিলেন এখন সম্পূর্ণ বিপরীতভাবে সব অভিযোগ তুলে নিতে চাইছেন আলিয়া। সব কিছু ভুলে শুধরে নিয়ে নতুন ভাবে সবকিছু স্বাভাবিক ভাবে শুরু করতে চান তিনি।আলিয়া তাঁর নিজের খোলা চিঠিতে লেখেন, ‘হ্যালো নওয়াজ, এই চিঠি টা তোমার জন্য লিখছি, আমি অনেক জায়গায় শুনেছি জীবন মানে সবকিছু বাধা বিপত্তি ভালো মন্দ ভুলে গিয়ে এগিয়ে যাওয়া। তাই আমাদের মধ্যে যা কিছু বিপত্তি হয়েছে আমি সবকিছু ভুলে যেতে চাই। তুমি আমার ওপর বিশ্বাস রেখো ঈশ্বর আছেন, আমি আমার করা আগের ভুল গুলো শুধরে নিতে চায়।তোমার সব অন্যায় কে ক্ষমা করে দিতে চায় সব কিছু ভুলে আবার আগের মত সুস্থ স্বাভাবিক ভাবে সব কিছু শুরু করতে চায়। আর তাই অতীতকে পিছনে ফেলে, এই ভুল দ্বিতীয়বার না করার অঙ্গীকার করছি। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার শপথ নিচ্ছি আমি’।
আরও পড়ুন ব্রণর কালো দাগ দূর করতে ম্যাজিকের মত কাজ করবে পান

এরপরই আলিয়া লেখেন, ‘তুমি বাবা হিসাবেও একজন যোগ্য পুরুষ, আমাদের সন্তানের কথা মাথায় রেখে ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সুন্দর জীবন দেওয়ার সব রকম প্রয়াস করব আমরা দুজন। আমার এই যুদ্ধ শুধু আমার সন্তানদের জন্য ছিল। ওদের মুখে হাসি দেখে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গিয়েছে। আমরা হয়তো ভালো স্বামী স্ত্রী হতে পারিনি তবে আমরা একজন ভালো মা-বাবা হয়ে উঠতে পারি।’

আর এই পোস্ট দেখে রীতিমত হতবাক নেটিজেনরা। এই পোস্ট দেখে তো নওয়াজ নিজে ওই পোস্ট এ লিখেই বসেন, ‘তোমার কি প্রোফাইল হ্যাক হয়েছে’? আর তার কিছু পরেই আলিয়ার প্রোফাইল উধাও হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে। এই নিয়েই এইবার জলঘোলা হচ্ছে ওই পোস্টটি কি সত্যি আলিয়া করেছিলো ? না কি অন্য কেউ।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র