সময় কলকাতা ডেস্ক, ১১ মে : সিনেপ্রেমীদের জন্য দারুণ সুখবর। এবার বড় পর্দায় আসতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’। এই খবর প্রকাশ হতেই নতুন ঘরানার বড় বাজেটের সিনেমা নিয়ে আশানুরূপ সাফল্যের মুখ দেখেছেন অনেকেই। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই ছবি। কিন্তু পরিচালক শুভ্রজিৎ মিত্র ছবিতে অভি বদল করার সিদ্ধান্ত নিয়েছেন। ইন্দ্রনীলের জায়গায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী-কে। জানা গিয়েছে,দেবী চৌধুরানী-র রঙ্গরাজের ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী-কে। শুভজিৎ এর পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ বিগ স্ক্রীনে এক অনন্য সাফল্য এনে দেবে বলে আশাবাদী সবাই। ইতিমধ্যে বিগ বাজেটের এই ছবির প্রেক্ষাপট থেকে শুরু করে সমস্ত কাজই চলছে জোর কদমে।

এই সিনেমায় দেবী চৌধুরানী-র ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জিকে। অন্যদিকে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে। পাশাপাশি ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে – বিবৃতি চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক কে। বুধবারই শুভ্রজিৎ সোশ্যাল মিডিয়ায় অর্জুনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, রঙ্গরাজের ভূমিকায় অভিনয় করবেন। যা আগে ইন্দ্রনীলের করার কথা ছিল। সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞাসা করা হয় কেন এমন সিদ্ধান্ত ? সেই উত্তরে শুভ্রজিত জানান, ‘ এটি আমাদের ছবির সমগ্র টিমের একটি যৌথ ও ক্রিয়েটিভ সিদ্ধান্ত, তার আশা রয়েছে অর্জুনকে নিয়ে। শুভ্রজিৎ আগে জানিয়েছিল, যেহেতু রঙ্গরাজ এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র আর অর্জুন এই চরিত্রের প্রতি সুবিচার করবেন যা একমাত্র অর্জুনকেই মানাবে। তাই এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয় সমগ্র টিমের পক্ষ থেকে।

অন্যদিকে, এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্জুনের পিতা সব্যসাচী চক্রবর্তীকে। অনেকদিন পরে আবার বড় পর্দায় তাঁকে দেখা যাবে। দেবী চৌধুরানী গল্পে হরবল্লবের ভূমিকায় তাঁকে দেখা যাবে। এর আগে শুভ্রজিতের পরিচালনায় ‘অভিযাত্রিক’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অর্জুন কে। তা ছাড়াও ছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র এবং সব্যসাচী চক্রবর্তী। এই সিনেমাযর হাত ধরেই শ্রাবন্তীর সঙ্গে প্রথম কাজ করছেন শুভ্রজিৎ।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে মাত্র ৭ দিনেই আম দিয়ে তৈরি হরেক মিষ্টি
সোশ্যাল মিডিয়াতে তিনি শ্রাবন্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। দেবী চৌধুরানীর মুখ্য ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে দেখা যাবে। এই চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে সেভাবে তৈরি করেছেন ও যথেষ্ট পরিশ্রম করেছেন শ্রাবন্তী। সিনেমাটি ইতিমধ্যে অনেকটাই সাফল্য লাভ করেছে গোটা দেশ জুড়ে।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস