সময় কলকাতা ডেস্ক, ১২ মে : স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে জেরা থেকে ফের অব্যাহতি চেয়ে কলকাতা হাই কোর্টের দারস্থ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এই মামলা বিচারাধীন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানেই বৃহস্পতিবার অভিষেক নতুন করে আবেদন জানান। শুক্রবার এই মামলার শুনানি শেষে স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। এখন দেখার বিষয় এটাই যে, এরপর কী করে কেন্দ্রীয় এজেন্সি।

কুন্তল ঘোষ এর আগে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন, তদন্তে জেরা করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। তা হাই কোর্টের গোচরে এলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। প্রথমে অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া হয়। তারপর মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নতুন বিচারপতির নিয়োগের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
আরও পড়ুন রাজু ঝা হত্যাকাণ্ডে স্ত্রীর গোপন জবানবন্দি সিজেএমের কাছে নথিভুক্ত করানোর আবেদন সিটের

সেই নির্দেশমতো কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি স্থানান্তরিত হয়। বিচারপতি শুনানিতে প্রশ্ন তোলেন, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা করতে অসুবিধা কোথায়? তদন্তকারী সংস্থা যাকে মনে করবে, জেরা করতেই পারে, মন্তব্য করেন বিচারপতি। বৃহস্পতিবার তাঁর এজলাসেই অভিষেক নতুন করে আবেদন জানান, তাঁকে জেরা থেকে অব্যাহতি দেওয়া হোক। অবশেষে শুক্রবার মামলাটির শুনানি শেষে বিচারপতি কোনও স্থগিতাদেশ দেননি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক