Home » প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল

সময় কলকাতা ডেস্ক, ১২ মে: শুক্রবার সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এদিন রেজাল্ট ঘোষণা করা হয়েছে। সমস্ত পরীক্ষার্থীরা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট cbse.nic.in-এবং results.cbse.nic.in-এ লগ ইন করে রেজাল্ট দেখতে পারবেন।
গত বছরের তুলনায় এবার পাশের হার অনেকটাই কমেছে।

আরও পড়ুন  গরমেও ঠোঁট ফাটছে? রইল ঘরোয়া কিছু টোটকার সন্ধান!

তবে মেয়েদের সাফল্যের হার বেশি। ছেলেদের তুলনায় মেয়েরা ৬.০১ শতাংশ বেশি ভাল ফল করেছে এবার। গত বছর ৯১.২৫ শতাংশ পাশের হার ছিল ছেলেদের, এ বছর সেটি কমে হয়েছে ৮৪.৬৭ শতাংশ। মেয়েদের পাশের হার গত বছর ছিল ৯৪ শতাংশ, এ বছরে তা কমে দাঁড়িয়েছে ৯০.৬৮ শতাংশ। এরই সঙ্গে পরের বছর কবে সিবিএসই দ্বাদশের পরীক্ষা হবে তাও দিন জানানো হয়েছে। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা।এ বছর থেকে বোর্ডের তরফে কোনও মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। কোনওরকম অস্বাস্থ্যকর প্রতিযোগিতাকে এড়িয়ে যেতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এরই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনের ভাগও এবার জানানো হয়নি।

About Post Author