Home » বাড়িতেই বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্টাইলে নারকেলি প্রমফ্রেট

বাড়িতেই বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্টাইলে নারকেলি প্রমফ্রেট

সময় কলকাতা ডেস্ক, ১৫ মে : আট থেকে আশি, পমফ্রেট মাছ খেতে ভালোবাসেন না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। এটি খেতে যেমন সুস্বাদু এবং এই মাছের কাঁটাও খুব নগণ্য তাই কাঁটা বেঁছে খাওয়ার কোন ঝঞ্ঝাট নেই। তাই অনায়াসেই বাচ্চারাও খেতে পারে প্রমফ্রেট মাছ। পমফ্রেট মাছ দিয়ে অনেক রকম পদই রান্না করা যায়। কিন্তু, তার মধ্যে পমফ্রেটের ঝাল ও পমফ্রেট ফ্রাই এটি খুবই সাধারণত সব বাড়িতেই হয়ে থাকে। কিন্তু কখনও আপনি নারকেলি পমফ্রেট খেয়েছেন? আজ আমরা শিখব কিভাবে তৈরি করতে হয় নারকেলি পমফ্রেট।

আরও পড়ুন  স্বাদ বদলাতে ভেটকি মাছ দিয়ে বানিয়ে ফেলুন হরিয়ালি ফিশ ফ্রাই

উপকরণ :

এই নারকেলি পমফেট তৈরি করতে আমাদের লাগবে পমফ্রেট মাছ ৫০০ গ্রাম, নারকেলের দুধ ১ কাপ।  একটি পেঁয়াজ কুচি করে নিতে হবে। পরিমাণ মতো গরম মসলা, তেজপাতা ৩ টি, ১ চা চামচ জিড়ে গুঁড়ো, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ধনেপাতা, স্বাদমতো নুন, পরিমাণ মতো তেল এবং ঝাল যে রকম দেবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা।

প্রণালী :

প্রথমে পমফ্রেট মাছগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে মাছগুলিকে লেবুর রস দিয়ে মেখে গরম মসলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর তেজপাতা, ধনেপাতা, জিরেগুঁড়ো একসঙ্গে বেটে নিতে হবে। এবারে একটি কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন, মসলা কষানো হয়ে গেলে তার মধ্যে নারকেলের দুধ টি দিয়ে দিন, নারকেলের দুধ মিশ্রিত মসলাটি একটু ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছগুলি ফেলে দিন, এরপর পাঁচ থেকে সাত মিনিট পাত্রটিকে ঢাকা দিয়ে রান্না করতে থাকুন, এরপর নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন  নারকেলি পমফ্রেট।

About Post Author