সময় কলকাতা ডেস্ক, ১৬ মেঃ দীর্ঘ জল্পনার অবসান। কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সাধন চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের নির্দেশ মতোই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইমেল করে উপাচার্যকে জানিয়ে দেন রাজভবনের মতামত। সোমবার রাজভবনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা করলেন সাধন চক্রবর্তী। এদিন বিচারপতি কৌশিক চন্দর এজলাসে সাধনবাবুর পক্ষের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী অভিযোগ করেন, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর সিদ্ধান্ত অনৈতিক। বিচারপতি চন্দ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে ৩ মাস সাধন চক্রবর্তীকে নিযুক্ত করেন রাজ্যপাল। কিন্তু সাধনবাবুর বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত ও একতরফাভাবে বিশ্ববিদ্যালয়ে অনৈতিক কাজ চালানোর অভিযোগ উঠেছিল। কলেজ চত্বরে বেআইনিভাবে গাছ কেটে বিক্রি, ফি জমা দিয়ে ল্যাবরেটরির ব্যবহার করতে না দেওয়া এমনকী কলেজের টাকায় নিজের ব্যবহারের জন্য বাড়ি কেনার অভিযোগ উঠেছিল সাধনবাবুর বিরুদ্ধে। তাই প্রতিবাদ জানিয়ে উপাচার্যকে সারানোর দাবি জানিয়ে আন্দোলন চলছিল বিশ্ববিদ্যালয়ে। তাঁর অপসারণের দাবিতে পড়ুয়া, অধ্যাপক, অস্থায়ী কর্মীদের একাংশ বিক্ষোভও দেখান। তাঁর বিরুদ্ধে আচার্য তথা রাজ্যপালের কাছে জমা পড়েছিল অভিযোগও।
আরও পড়ুন কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক-কুন্তলকে মুখোমুখি জেরায় মিলল না স্থগিতাদেশ

এরপরই উপাচার্য আসানসোল উত্তর থানার পুলিশের কাছেও দ্বারস্থ হয়েছিলেন। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন উপাচার্য। সেই মামলায় হাইকোর্ট প্রশাসনিক ভবনের ৫০ মিটারের বাইরে পদ্ধতি মেনে আন্দোলন করার নির্দেশ দেয়। গোটা বিষয়টি পুলিশকে খতিয়ে দেখতেও নির্দেশ দেওয়া হয়। সেই মতো প্রথমবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসেন। তাঁকে দেখে ব্যাপক স্লোগান দেওয়া হয়। সেইসব অভিযোগ সামনে আসার পরই আচার্য হিসেবে সাধন চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যপাল। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হলেন সাধন চক্রবর্তী। এদিকে, তাঁর অপসারণের সিদ্ধান্তের পরই খুশির মেজাজ বিশ্ববিদ্যালয় চত্বরে। চলছে মিষ্টি বিতরণ। আনন্দে সামিল হয়েছেন পড়ুয়া থেকে অধ্যাপকেরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?