সময় কলকাতা ডেস্ক, ১৬ মেঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হতেই সিবিআই-এর হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতেকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফোনে মিলেছে তথ্যের ভাণ্ডার। ইতিমধ্যেই ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার দুই আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই জানিয়েছেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে ওএমআর শিট বিকৃত করা হয়েছিল তার প্রমাণ মিলেছে। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য নাইসার দুই আধিকারিককে তলব করেছে সিবিআই। এই ঘটনায় আগেই নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে গ্রেফতার কলোরা হয়েছিল। এবার আরও দুই আধিকারিককে ডেকে পাঠাল সিবিআই।

উল্লেখ্য, ৪ মে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। অভিযোগ, জেরা চলাকালীনই নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পিছনে পুকুরে ফেলে দেন বিধায়ক। সেই মোবাইলের খোঁজে পাম্প লাগিয়ে পুকুরের জল ছাঁচতে শুরু করে সিবিআই। তিনদিন ধরে নাটকীয় তল্লাশির পরে অবশেষে পাওয়া যায় তৃণমূল বিধায়কের দুটি মোবাইল ফোন। পুকুর থেকে তাঁর মোবাইল ফোনদুটি উদ্ধারের পরেই হায়দরবাদের কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, বিধায়কের ফোন থেকে ১০০% তথ্যই উদ্ধার করে গেছে। যা থেকে নিয়োগ দুর্নীতিতে বিধায়কের যোগ স্পষ্ট বলেই দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। এমনকী, ওএমআর শিট বিকৃত করার ঘটনাতেও তাঁর যোগ রয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন রাজ্যের মিড-ডে মিল প্রকল্পের প্রশংসা, ২০০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হতেই তদন্তে নেমে জীবনকৃষ্ণের আয় বহির্ভূত সম্পত্তি চক্ষু চড়ক গাছ তদন্তকারী আধিকারিকদের। এমনকী নির্বাচনী হলফনামায় যে সম্পত্তির কথা উল্লেখ করেছিলেন জীবনকৃষ্ণ, তার চেয়েও অনেক বেশি সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সূত্রের খবর, বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নিজের ৮ টি অ্যাকাউন্ট আর স্ত্রী টগরীর ৩ ব্যাংক অ্যাকউন্ট রয়েছে। হিসেব বলছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি ছাড়াতে পারে। পেশায় জীবনকৃষ্ণ স্কুলের শিক্ষক। কিন্তু বিধায়ক হওয়ার ‘সুবাদে’ই কখনও বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আর স্কুলে পড়াতে যেতে হত না। বরং মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় তিনি ব্যবসায় বেশি মন দিয়েছিলেন। রাইস মিল থেকে শুরু করে নামে-বেনামে প্রচুর জমি, সম্পত্তির হদিশ পায় সিবিআই। জীবনকৃষ্ণবাবু ও স্ত্রী টগরীর নামে ১১টি অ্যাকাউন্টে মোট ১ কোটি ১২ লক্ষ ৯৮ হাজার ৬৩০ টাকার হদিশ পেয়েছে সিবিআই।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার