সময় কলকাতা ডেস্ক, ১৮ মে : পিসিওএস বর্তমানে অধিক পরিচিত একটি রোগ।বহুসংখ্যক নারী পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম রোগের শিকার ।এই রোগটি নিয়ে চৰ্চা।
পিসিওএস একটি হরমোনজনিত সমস্যা।অনিয়মিত ঋতুস্রাব, ওজনবৃদ্ধি সহ একাধিক বিষয় এই রোগে দেখা যায়।অনেকেই ভাবেন মেয়ে বাচ্চার জন্ম দিয়ে দিলে পলিসিস্টিকের জন্য আর কোনও টেনশন থাকবে না৷ সাধারণতসদ্য পিরিয়ড শুরুর পর মেয়েদের মধ্যে এই সমস্যা প্রায়ই দেখা দেয়। এক্ষেত্রে ভারী চেহারার মেয়েরাই বেশি আক্রান্ত হয়। মূলত লাইফস্টাইল ও পরিবেশের পরিবর্তনই এই রোগের কারণ।অতিরিক্ত মোটা তরুণীদের ক্ষেত্রে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা হলে সতর্ক হওয়া উচিত। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যহীনতা এই রোগের জন্য দায়ী। এই রোগের কারণে অনিয়মিত ঋতুস্রাব হয়। যার ফলে মূলত ডিম্বাশয়ে সিস্ট তৈরী হয়। অনেকসময় এটি গর্ভধারণে বাঁধা সৃষ্টি করে। এই রোগের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড, পিরিয়ডের সময় পেট ব্যথা, অতিরিক্ত ব্লিডিং হওয়া, মোটা হয়ে যাওয়া, থাইরয়েডের সমস্যা প্রভৃতি উপসর্গ দেখা যায়। নানা অ্যাবডোমিনাল এক্সারসাইজ, জগিং, জোরে হাঁটা, যোগাসন, স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করলেই এই সমস্যাকে দূরীভূত করা যায়।এছাড়াও কিছু উপাদান রয়েছে যার মাধ্যমে এই উপসর্গ গুলি নিয়ন্ত্রণ করা যায়। সবমিলিয়ে কী করবেন,কী করবেন না ইত্যাদি ও যে উপাদান এক্ষেত্রে সুফল দিতে পারে তার তালিকা উল্লেখ করা হল।

ওজন নিয়ন্ত্রণ : ওজন কমাতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে।নিয়মিত কোলেস্টেরল ও ব্লাড সুগার মেপে স্বাস্থ্যসংক্রান্ত প্রাথমিক বিষয়গুলির সঠিক রাখার ক্ষেত্রে নজর দিতে হবে।
পানীয়র ক্ষেত্রে সংযম : যারা এই সমস্যায় ভুক্তভোগী তাদের চা- কফি জাতীয় পানীয় এড়িয়ে চলতে হবে। এতে প্রচুর পরিমানে ক্যাফেইন রয়েছে যা ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে তোলে। তাই এর বদলে ভেষজ চা, গ্রিন টি পান করতে পারেন। এতে উপসর্গগুলি নিয়ন্ত্রিত হবে।
পর্যাপ্ত ঘুম : ঘুমের অভাব যেন না হয়
দারুচিনি /হলুদের ব্যবহার : দারুচিনি অনিয়ন্ত্রিত ঋতুস্রাব রক্ষা করে। দারুচিনি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে, হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন যৌগ। যা এই রোগের উপশমে সাহায্য করে।
খেতে হবে ফল : রোজকার ডায়েট চাটে ডালিয়া, ওটস জাতীয় খাবার রাখুন।এতে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার।পিসিওএস ইনসুলিন হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়।এছাড়াও রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই এই ধরণের খবর স্বাস্থ্যের জন্য উপকারী।
নিউট্রিশান/ নিউট্রিশাস ফুড : ভিটামিন ডি, ক্যালশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, জিঙ্কের মতো প্রয়োজনীয় পুষ্টি যারা পিসিওএস-এর সমস্যায় ভুগছেন তাদের খুব জরুরি। এগুলি নারীদের দেহে একাধিক রোগের হাত থেকে রক্ষা করে।
নিয়মিত এক্সারসাইজ : ফ্রী হ্যান্ড এক্সারসাইজ/ব্যায়াম ও যোগাসনে সুফল পাওয়া যায়।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু