সময় কলকাতা ডেস্ক, ১৯ মেঃ এগরা বিস্ফোরণ কাণ্ডে এখনই এনআইএ তদন্ত নয়। শুভেন্দু অধিকারীর আরজি খারিজ করে এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট। আপাতত এগরায় বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে সিআইডি। আগামী ১২ জুন সিআইডি রিপোর্ট তলব করেছে আদালত। এগরার ঘটনায় বিস্ফোরণের ধারা কার্যকর হবে কি না তা আপাতত সিদ্ধান্ত নেবে সিআইডি-ই। তদন্তে সবদিক খতিয়ে দেখেই এই আইন নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে সিআইডি। বিস্ফোরক আইনে মামলা হলেই তদন্ত যেতে পারে এনআইএ-র হাতে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য। জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

উল্লেখ্য,মঙ্গলবার এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য। রাজ্যের বিরোধী দল বিজেপি এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, এনআইএ তদন্তে তাঁর কোনও আপত্তি নেই। বুধবার সেই এনআইএ তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, প্রায় ১২-১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবারই এই মামলার শুনানির ছিল।
আরও পড়ুন বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় সরব নবান্ন, জারি ৬ দফা নির্দেশিকা

বুধবার এগরায় বিস্ফোরণস্থলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরণস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গে। ঘটনাস্থল থেকেই মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা। প্রশ্ন তুললেন, আর্থিক সাহায্য নিয়েও। কৃষ্ণপদ বাগের ভাই বাদে গ্রামের সবাইকে বিজেপির তরফে আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। জানালেন, এনআইএ তদন্তের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও, এগরার ঘটনা জানার পরেই এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী সহ বিরোধী নেতৃত্ব। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ওরা এনআইএ চাক না, আমাদের কোনও আপত্তি নেই।’ ওই বাজি কারখানাটির বিষয়ে মুখ্যমন্ত্রীর দাবি, এটি একটি বেআইনি বাজি কারখানা। ইতিমধ্যেই সিআইএফ-এর এডিজি জ্ঞানবন্ত সিংকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর দাবি, ‘ওটা ওড়িশার বর্ডার। ওই পঞ্চায়েত বিজেপির। ওদের দেখা উচিত ছিল।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?