Home » কবাডিতে জোড়া সোনার লক্ষ্যে ভারত ফাইনালে

কবাডিতে জোড়া সোনার লক্ষ্যে ভারত ফাইনালে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় সংস্কৃতি তথা ভারতীয় উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংস্কৃতি কবাডিতে জাপানে সোনালি রেখা দেখাচ্ছে ভারতের পুরুষ ও মহিলা দল। ২০২৬ আইচি -নাগোয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের জোড়া সোনা প্রাপ্তির । পুরুষ ও মহিলা – উভয় বিভাগেই ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। ভারতের মেয়েরা শুক্রবার সকালেই সেমিফাইনালে ৪৮- ২৪ পয়েন্টে হারিয়ে ফাইনালে পৌছায়। এদিন ভারতের মেয়েদের মধ্যে সবচেয়ে দাপট দেখিয়েছেন সঞ্জু দেবী। বিপক্ষের কোর্টে রেইড করতে গিয়ে তিনি একের পর এক পয়েন্ট অর্জন করেছেন ভারতের হয়ে। নজর কেড়েছেন পূজা হাথওয়ালা- ও। মেয়েরা ফাইনালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ছেলেরাও মেয়েদের পথ অনুসরণ করে ফাইনালে পৌঁছে যায়। থাইল্যান্ডের বিরুদ্ধে তাদের জয় আসে ৬৬ – ২৮ পয়েন্টে। ভারতের আক্রমণভাগে হানাদার হিসেবে দেবাঙ্ক দালালের ভূমিকা ছিল উজ্জ্বল। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই রুপো নিশ্চিত করলেও ভারতের লক্ষ্য যে সোনার দিকে সেই বিষয়টি সেমিফাইনালে ভারতের ছেলে ও মেয়েরা সুস্পষ্ট করে দিয়েছে।।

About Post Author