Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৪৯৮ – ভাস্কো ডা গামা প্রথম ইউরোপীয়, যিনি আজকের দিনে জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন।
১৬০৯ – শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে। প্রকাশক ছিলেন থমাস থর্প।
১৮৬৭ – মহারানি ভিক্টোরিয়া আজকের দিনে এক বিশেষ অনুষ্ঠানে রয়াল অ্যালবার্ট হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
১৯০২ – কিউবা নিজেকে একটি প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে।
১৯১০ – টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।
১৯৩৯ – আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
১৯৮৩ – এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।
১৯৮৬ – বাংলা ভাষা নিয়ন্ত্রক সংস্থা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৯৯ – অনরে দ্য বালজাক, ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮০৬ – জন স্টুয়ার্ট মিল, ইংরেজ দার্শনিক, রাজনৈতিক এবং অর্থনীতিবিদ-এর জন্মদিন আজ।
১৯১৩ – উইলিয়াম হিউলেট, আমেরিকান প্রকৌশলী এবং হিউলেট প্যাকার্ড কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এদিন জন্মান।
১৯০৮ -আমেরিকান অভিনেতা জেমস স্টুয়ার্ট আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৪ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।

আরও পড়ুন    কুন্তলের চিঠি মামলায় সিবিআই তলবের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৫৪ -বিখ্যাত বাঙালি ব্যবসায়ী,সমাজসেবী ও দানবীর মতিলাল শীল আজকের দিনে প্রয়াত হন।
১৯৩২ -বাগ্মী বাঙালী নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক বিপিন চন্দ্র পালের প্রয়াণ দিবস আজ।
১৯৪৭- বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক প্যারীমোহন সেনগুপ্ত এদিন প্রয়াত হন।
২০১৯ -ভারতীয় বাঙালি লেখক, ঔপন্যাসিক ও অনুবাদক অদ্রীশ বর্ধনের প্রয়াণ দিবস আজ।

About Post Author