Home » সপ্তাহান্তে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহান্তে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ সোমবার থেকেই কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরেই স্বস্তির বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। রবিবারও বিকেলে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে, ঝড়-বৃষ্টির মধ্যেও কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। তীব্র দাবদাহের মাঝেই নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। যদিও এদিন সকাল থেকেই বেড়েছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৯ শতাংশ।

আরও পড়ুন   নতুন মিড রেঞ্জ ফোন আনতে চলেছে স্যামসাং, জেনে নিন ফিচার!    

পূর্বাভাস বলছে, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিন সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারও বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ মে পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ২২ তারিখ অর্থাৎ সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

About Post Author