সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ সবসময় মটনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন কাশ্মীরি মটন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন কাশ্মীরি মটন। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই কাশ্মীরি মটন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসির মাংস-৫০০ গ্রাম
টক দই-এক কাপ
রসুন-দশ কোয়া
মৌরি-এক চা চামচ
হিং-সামান্য
নারকেল কোরা-পাঁচ টেবিল চামচ
পেঁয়াজ কুচি-এক চা চামচ

জিরে-এক চা চামচ
সর্ষের তেল-আধ কাপ
চিনি-এক চা চামচ
দুধ-সামান্য
নুন-স্বাদ মতো
তেজপাতা-দু’টি
আরও পড়ুন ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি মাছের পোলাও

রন্ধন প্রণালী
প্রথমেই মটন ভাল করে ধুয়ে তাতে নুন ও দই মাখিয়ে একঘণ্টা রেখে দিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে একেএকে গরম মশলা, তেজপাতা ও হিং ফোড়ন দিন। খানিকক্ষণ নেড়ে নিয়ে চিনি ও পেঁয়াজ কুচি দিয়ে দই মাখানো মাংস দিয়ে অল্প কষে নিন। এবার মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে এক কাপ জল দিয়ে গোটা রান্নাটি প্রেশার কুকারে দিয়ে দিন। প্রেশার কুকারে দুটো সিটি পড়লেই প্রেশার থেকে নামিয়ে নিন। নামানোর সঙ্গে সঙ্গেই প্রেশারের ঢাকনা খুলবেন না। কিছুক্ষণ ভাপে রাখলে মাংস আরও ভাল করে সেদ্ধ হয়ে যাবে। এবার মাংসটি আবার কড়াইয়ে ঢেলে অন্যান্য মশলাগুলি মিশিয়ে ভাল করে কষিয়ে নামিয়ে ভাত,পোলাও অথবা ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাশ্মীরি মটন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি