সময় কলকাতা ডেস্ক, ২৩ মে : আট থেকে আশি প্রায় সবাই ভালোবাসেন ইতালিয়ান পিৎজা।সে হোক সন্ধ্যের স্নাক্স বা রাতের ডিনার,পিৎজা সবসময় উপযোগী একটি পছন্দসই খাবারের তালিকায় পড়ে।অনেক জায়গায় আছে যেখানে পিৎজা পাওয়া যায়না অথবা পাওয়া গেলেও সব সময় কিনে এনে খাওয়া হয়না। তাই এবার বাড়িতেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের মত ইতালিয়ান পিৎজা।

উপকরণ :
ময়দা এক কাপ, দেড় চামচ লবণ, বেকিং সোডা ১/২ চা চামচ, বেকিং পাউডার ১/২ চা চামচ, টক দই ১/২ কাপ, জল, ২ টেবিল চামচ তেল, বোনলেস চিকেন টুকরো করা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়া, গোলমরিচ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ১ টেবিল চামচ তেল, লম্বা করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, অরিগ্যানো, চিলিফ্লেক্স, পরিমাণ মতো চিজ, পিৎজা সস।
প্রণালী :
প্রথমেই আমাদেরকে বেস তৈরি করতে হবে। আর বেস তৈরি করার জন্য প্রথমে সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নরম মন্ড তৈরি করে নিতে হবে। এবার এটিকে ভালো করে সেলোফেন পেপার দিয়ে মুড়ে ১ থেকে ২ ঘন্টা রেখে দিতে হবে। গোলমরিচ গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও লবণ দিয়ে চিকেনটিকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার এটি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অ্যালুমিনিয়াম এর পাত্রে তেল ব্রাশ পিৎজার বেস দিয়ে সেটিকে গোল করে পেতে দিত হবে।এরপর একটি কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে গোটা বেসটিকে।এরপর তার ওপরে একে একে দিতে হবে সামান্য চিজ, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, চিলি ফ্লেক্স, ওরিগেনো, পিৎজা সস, আর টপিং এর জন্য ওপরে দিতে হবে আরও কিছুটা চিজ।
এরপর একটি গ্যাস ওভেনে এটিকে একটি স্ট্যান্ডের ওপর বসিয়ে নুন দিয়ে ওপর থেকে একটি ঢাকা দিয়ে প্রায় ৩০ মিনিট বেক করুন। মাঝে মাঝে টুথপিক দিয়ে দেখুন ভালো করে বেক হয়েছে কিনা, হয়ে গেলে এটিকে ওভেন থেকে নামিয়ে নিন। তৈরি আপনার হোম মেড ইতালিয়ান পিৎজা।
আরও পড়ুন :বাড়িতেই বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির স্টাইলে গন্ধরাজ ভেটকি


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার