সময় কলকাতা ডেস্ক, ২৪মে : কোন উৎসব হোক বা অনুষ্ঠান, কিংবা বাড়িতে অতিথি এলে মিষ্টি অতি গুরুত্বপূর্ণ খাবার। যে কোন শুভ কাজের আগে বাঙালিরা তো মিষ্টিমুখ করেই থাকে। অনেকেই আবার শেষ পাতে মিষ্টি না থাকলে অসন্তোষ বোধ করে। আর এই মিষ্টির নানান ধরণ আছে। বাংলাতে মিষ্টি খাওয়ার প্রচলন বেশি। তাই বাংলা তথা কলকাতাতে নানান রকম মিষ্টি চোখে পড়ে। কিন্তু, অনেক সময় বাজারে গিয়ে দোকানে সবার পক্ষে মিষ্টি কিনে আনা সম্ভব হয়না। তাই বাড়িতেই বানিয়ে রাখতে পারেন মিষ্টি। এতে যখন খুশি ফ্রিজ থেকে বের করে নিজের হাতে বানানো প্রিয় মিষ্টি খেয়ে নিতে পারবেন। আজ আমরা শিখব ২ টি অতিপরিচিত মিষ্টি সন্দেশ ও গোলাপজাম বানানোর রেসিপি। এগুলি বাড়িতে বানানো খুবই সহজ-

সন্দেশ
সন্দেশ একটি অতি সাধারণ মিষ্টি যা অনেকেই পছন্দ করেন। বাচ্চা থেকে বড় সবারই এই মিষ্টিটি খুবই পছন্দের।
উপকরণ:
ছানা দেড় থেকে দুই কাপ, দুই টেবিল চামচ আইসিং সুগার, অল্প এলাচ গুঁড়ো, কনডেন্সড মিল্ক তিন টেবিল চামচ, ঘি এক টেবিল চামচ।
প্রণালী:
প্রথমে ছানা, এলাচ গুঁড়ো, আইসিং সুগার ভালো করে মিশিয়ে নিন। তারপর একটি পাত্রে ছানা ও কনডেন্সড মিল্ক দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। নজর রাখতে হবে দুধ যেন বাদামি রং না হয়। সাদা থাকা অবস্থাতেই এটিকে তুলে নিতে হবে। এবার একটি পাত্রে ঘি ব্রাশ করে সেই পাত্রে এই মিশ্রণটি ঢেলে দিন। কয়েক ঘন্টা রেখে দিন জমাট বেধে গেলে এবার এটিকে সন্দেশের আকারে কেটে পরিবেশন করুন।
আরও পড়ুন বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু ইতালিয়ান পিৎজা

গোলাপজাম
গোলাপজাম একটি খুব মুখরোচক মিষ্টি। এই মিষ্টিটি যেমন খেতে তেমন এর গোটা ভারতবর্ষ জুড়ে এর জনপ্রিয়তা। এই গোলাপজামও আপনি বাড়িতে বানিয়ে খেতে পারেন।
উপকরণ :
১ কাপ গুঁড়া দুধ , সুজি, ২ টেবিল চামচ ময়দা , বেকিং সোডা আধা চা-চামচ, ঘি ২ টেবিল চামচ।
মিষ্টির রস বানাতে লাগবে, চিনি এক কাপ, জল এক কাপ, সামান্য এলাচ গুঁড়ো, অল্প লেবুর রস।মিষ্টিটি ভাজার জন্য লাগবে তেল।
প্রণালী :
গুঁড়ো দুধ, সুজি, ময়দা এবং বেকিং সোডা দিয়ে ঘি দিয়ে ভালোভাবে এটিকে মেখে নিন। এরপর একটু ভালো করে মাখা হয়ে এলেই এটিকে গোল গোল ছোট বলের আকারে করে নিন। একটি প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে এলে এই বলগুলি ভেজে নিন। যতক্ষণ না এ বলগুলি সোনালী রং নিচ্ছে ততক্ষণ এগুলিকে ভাজতে থাকুন। এবার যেই পাত্রে আপনি রসটি তৈরি করেছেন সেইপাত্রে এই ভাজা বলগুলিকে প্রায় এক ঘন্টা ডুবিয়ে রাখুন। ব্যস তৈরি আপনার গোলাপজাম।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি