সময় কলকাতা ডেস্ক, ২৬ মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে,এবার এমনটাই অভিযোগ তুলেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন শুভেন্দু অধিকারী।তাঁর অভিযোগ, দলীয় ভোটে কেন এত পুলিশ রাখা হবে? এদিন নাম না করেই তৃণমূলকে খোঁচা দিয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই শুভেন্দু হাইকোর্টে অভিযোগ করেন, ইটাহার এবং ফরাক্কায় জাতীয় সড়ক আটকে মিছিল করেছেন অভিষেক। সেই অভিযোগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অভিষেকের বিরুদ্ধে ফের হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা।

বৃহস্পতিবারই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন নন্দীগ্রামের বিধায়ক। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি মাসের উত্তর দিনাজপুরের ইটাহার ও মুর্শিদাবাদের ফরাক্কায় জাতীয় সড়ক আটকে মিছিল করেন বলে অভিযোগ। শুভেন্দুর আইনজীবীদের বক্তব্য, জাতীয় সড়ক আইন অনুযায়ী ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারবে না। জুনের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন মালদায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট

এদিকে,কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও রক্ষাকবচ পেলেন না অভিষেক। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ওঠে মামলাটি। অভিষেকের আইনজীবী মনু সিংভি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিক। তাঁকে কেন্দ্রীয় সংস্থাগুলি বারবার ডেকে পাঠাচ্ছে। এমনকী যখন তিনি কলকাতার বাইরে দলীয় কর্মসূচিতে ব্যস্ত তখন নোটিস পাঠানো হচ্ছে।” যদিও সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফের অভিষেককে নোটিশ পাঠাতে পারে সিবিআই। কেননা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুলাই। তবে,কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা অভিষেক ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকার যে জরিমানা করেছিলেন, তাতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবারই অভিষেকের মামলার বেঞ্চ বদল হয়। এরপর বিচারপতি মাহেশ্বরী ও বিচারপতি নরসিমার বেঞ্চে যায় ওই মামলা। শুক্রবার সেই বেঞ্চেই অভিষেকের মামলার শুনানি হয়।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?