সময় কলকাতা ডেস্ক, ২৬ মে: ফের কলকাতা হাই কোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারীর। মালদহে ২৭ মে সভা করার অনুমতি পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চ জানিয়ে দেয়, নিয়ম মেনে সভা করার অনুমতি চাওয়া হয়নি। এর আগেও মালদহের হবিবপুরে সভা করার অনুমতি দেয়নি পুলিশ। শুভেন্দুর সভার অনুমতি চেয়ে যে রিট পিটিশন দাখিল হয়েছিল, তা খারিজ হয়ে যায় আদালতে। পূর্বেও একাধিকবার সভায় পুলিশের অনুমতি না মেলায় হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। শেষ মুহূর্তে হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করেছিলেন বিরোধী দলনেতা। কিন্তু এবার হাইকোর্ট অনুমতি দিল না সভা করার।

রাজ্যের তরফে পাল্টা অভিযোগ করা হয়, ১৫ দিন আগে আবেদন করার কথা মানা হয়নি। তাছাড়াও ওই এলাকাতেই আর একটি সভা রয়েছে সেদিন। তাই আগে থেকেই পুলিশ মোতায়ন করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে নতুন করে বিজেপির সভা করলে অতিরিক্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। তাতে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। যদিও মামলাকারীর তরফে বলা হয়, অনলাইনে সেই সুযোগ দেওয়া হয়নি, তাই পরে আবেদন করা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে,গত ১৭ মে কেন্দাপুকুর হাইস্কুল কর্তৃপক্ষের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেয় বিজেপি। এরপর ১৮ মে হবিবপুর থানায় অনুমতির জন্য আবেদন জানানো হয়।
আরও পড়ুন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অসুখ-বিসুখের’ মাধ্যমে এবার টলিউডে পা রাখছেন সায়নী গুপ্ত

আদালত সূত্রে খবর, বুধবার ২৪ মে হবিবপুর পুলিশ জানায়, এই জনসভার অনুমতি দেওয়া যাবে না। এরপরই আদালতে মামলা দায়ের হয়। এর আগে হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দিয়েছিল রাজ্যের প্রতিটি জেলায় পুলিশ একটি পোর্টাল খুলবে। সেখানে সেখানে যে কেউ সভা সমাবেশ মিছিল মিটিং করার জন্য আবেদন করতে পারবে। এমনকী সভা করার জন্য ১৫ দিন আগে আবেদন করার কথাও বলা হয়। মালদায় পোর্টাল তৈরি না হওয়ার কথা আদালতও উল্লেখ করেছে রায়ে। এখনও পর্যন্ত শুধু কলকাতায় ওই পোর্টাল চালু হয়েছে।


More Stories
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা
সিকিম থেকে ফিরল কফিনে বন্দি নতুন সংসারের স্বপ্ন
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড