সময় কলকাতা ডেস্ক, ২৯ মে : নচিকেতা নামের মধ্যে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। তাঁর গান ভালোবাসে না এরকম মানুষ বোধ হয় খুঁজেই পাওয়া যায় না। তাঁর অনুষ্ঠান দেখার জন্য সমস্ত দর্শকেরা মুখিয়ে থাকে। গানের প্রতিটি লাইনের সঙ্গে জড়িয়ে রয়েছে জীবনমুখী ছোঁয়া। প্রত্যেক গানের কথায় কথায় আছে প্রতিবাদ। কিন্তু, হঠাৎ নচিকেতার এক পোষ্টে নড়েচড়ে বসল তাঁর ভক্ত থেকে শুরু করে সবাই। অনুষ্ঠান আয়োজকদের উদ্দেশ্যে কেন এমন পোস্ট ? কি এমন করেছেন তিনি ?

রবিবার কলকাতার বরাহনগরের রবীন্দ্রভবনে অনুষ্ঠান করার কথা ছিল শিল্পীর।কিন্তু, হটাৎ এক সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি জানান, ‘সাধারণত কোন অনুষ্ঠানের পারিশ্রমিক অনুষ্ঠানের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে মিটিয়ে দেওয়ার নির্দেশ থাকে।তবে অনেক অনুষ্ঠানের ক্ষেত্রে এর উল্টোটা হয়। কোন রকম পারিশ্রমিক তাঁকে দেওয়া হয়নি। এমনকি নচিকেতা নিজে ৬ টা পর্যন্ত অপেক্ষা করা সত্বেও কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি কর্তৃপক্ষ থেকে ফোন কলের মাধ্যমেও কিছু জানানো হয়নি তাঁকে।’ এত অপেক্ষা করার পরেও কোন রকম হেলদোল হয়নি অনুষ্ঠান আয়জকদের। তাই বাধ্য হয়ে অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিতে হয় তাঁকে।
আরও পড়ুন অশান্ত মণিপুরে তিনদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নচিকেতার তরফে জানানো হয়,‘এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে কোনভাবেই স্বয়ং নচিকেতা এবং ‘আগুনপাখি(নচিকেতার ব্যান্ড) কোন ভাবে যুক্ত নয়। অযথা বিভ্রান্ত হবেন না’। এই পোস্টে তাঁর ভক্তরা কমেন্ট করতে থাকেন। একজন লেখেন টিকিট কেটে ফেলেছি, এবার কি করব? আবার কেও লিখেছেন টানা ৪ ঘন্টা অপেক্ষা করার পর যদি এমনটা হয় তাহলে তা খুবই দুঃখজনক। কেও কেও আয়োজকদের বিরুদ্ধে বিরক্ত প্রকাশ করে বলেছে অর্গানাইজারদের শাস্তি হওয়া উচিত।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে