সময় কলকাতা ডেস্ক,৩০ মেঃ রবিবার যখন নতুন সংসদ ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন সেদিকেই প্রতিবাদ মিছিল এগোয় কুস্তিগীরদের। সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। যন্তর মন্তর থেকে প্রতিবাদ মিছিল এগোতেই আটকে দেয় দিল্লি পুলিশ। আর তারপরই সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই শুরু হয় ধস্তাধস্তি। আটক করা হয় সাক্ষীদের। দেশের হয়ে কুস্তির রিংয়ে পদক জেতা ছেলেমেয়েদের সঙ্গে ‘অপরাধী’দের মতো আচরণ নিয়ে রবিবার থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন ভয়াবহ বাস দুর্ঘটনা জম্মুতে, বাস খাদে পড়ে মৃত ১০

কিন্তু, সোমবার অমিত শাহের মন্ত্রক নিয়ন্ত্রিত রাজধানীর পুলিশ স্পষ্ট বুঝিয়ে দিল, কে কী বলল তাতে তাদের কোনও হেলদোল নেই। এদিন দিল্লি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, কোনওভাবেই যন্তরমন্তরের সামনে কুস্তিগিরদের প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলে দেওয়া হয়েছে, আগে থেকে অনুমতি নিয়ে কোথাও কোনও কর্মসূচি করতে চাইলে প্রশাসন ভেবে দেখবে। যন্তরমন্তরের কাছাকাছি কোনও একটি জায়গায় অনুমতি দেওয়া যেতে পারে একদিন বা নির্দিষ্ট কর্মসূচিতে। তবে ধারাবাহিকভাবে তা করা যাবে না।

উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ চরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরগরম গোটা দেশ। বছরের গোড়া থেকেই ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন দেশের কুস্তিগীররা। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটের মতো তারকারা দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন। তাঁদের দাবি, অবিলম্বে ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিনও সংসদ ভবন অভিযানে ডাক দিয়েছিলেন প্রতিবাদী কুস্তিগীররা। সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি।
আরও পড়ুন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস
অথচ সেদিকে যাওয়ার চেষ্টা করতেই সাক্ষী মালিক, বিনেশ ফোগত, সঙ্গীতা ফোগত, বজরং পুনিয়াদের কপালে জুটল পুলিশি আটক। জোর করে ধরপাকড় চালিয়ে তাঁদের তুলে দেওয়া হল বাসে। রবিবাসরীয় রাজধানীতে ঘটা এমনই ঘটনার এবার তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইটে তিনি জানিয়েছেন, ‘যেভাবে দিল্লি পুলিশ সাক্ষী মালিক, বিনেশ ফোগতদের আটক করেছে, তার তীব্র নিন্দা করছি। আমি ওদের সঙ্গেই আছি।’ টুইটে মমতা আরও লেখেন, ‘গণতন্ত্রের ভিত্তি হল সহনশীলতা। একনায়কতান্ত্রিক শক্তি বিরুদ্ধ মতকে সহ্য করতে পারে না, তাদের জায়গাও দেয় না।’


More Stories
১ লাখ ১০ হাজার ভোটে জিতে শেষ রক্তবিন্দু দিয়ে নন্দীগ্রামকে খুশি করবেন হাসিরানী রথ
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের