Home » স্বাদ বদলাতে আজই বানিয়ে ফেলুন লেমন বাটার গার্লিক ফিশ

স্বাদ বদলাতে আজই বানিয়ে ফেলুন লেমন বাটার গার্লিক ফিশ

সময় কলকাতা ডেস্ক,.৩০ মে : কথাতেই আছে ‘ মাছে ভাতে বাঙালি ‘।  তাই বাঙালির খাদ্য তালিকায় মাছের কোনো পদ থাকবে না,এমনটা হতেই পারে না। আর মাছের পদ মানে ভাজা, ঝাল, ঝোল, কালিয়া। তবে,বাঙালি গতানুগতিক এই পদ গুলি ছাড়াও একটু কন্টিনেন্টাল পদও ভালোবাসে। অনেকে কন্টিনেন্টাল খাওয়ার জন্য বেশিরভাগ রেস্টুরেন্ট মুখী হয়। কিন্তু, বাড়িতেই আপনি খুব সহজে বানিয়ে নিতে পারেন ফিশ এর কন্টিনেন্টাল পদ লেমন বাটার গার্লিক ফিশ।  লেমন বাটার গার্লিক ফিশ বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ।


উপকরণ
এটি বানাতে আমাদের লাগবে:-
১) ভেটকি মাছের ফিলে মাঝারি মাপের।
২) রসুন বাটা অথবা গার্লিক পাউডার ও নিতে পারেন।
৩) ময়দা
৪) মাখন
৫) নুন
৬) গোল মরিচ গুঁড়ো।
৭) রসুন কুচি
৮) পার্সলে বা ধনে পাতা কুচি
৯) রেড চিলি ফ্লেক্স
১০) পাতিলেবুর রস

আরও পড়ুন   বাড়িতে অতিথি এলে বানিয়ে ফেলুন মুখরোচক ডিম পরোটা


প্রণালী
প্রথমে মাছের ফিলে গুলিকে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর টিস্যু পেপার দিয়ে একদম শুকনো করে নিতে হবে। এরপর মাছে নুন, লঙ্কাগুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, গার্লিক পাউডার বা রসুন বাটা দিয়ে প্রায় এক থেকে দেড় ঘণ্টা রেখে দিন। এরপর একটি পাত্রে ময়দা নিয়ে এই মাছগুলিকে ভালোভাবে তার মধ্যে কটিং করে নিন। এরপরে একটি কড়াই এ তেল নিয়ে ডুবো তেলে এই মাছগুলিকে কড়া করে ভেজে নিন। এবার অন্য একটি পাত্রে মাখন বা সাদা তেল দিয়ে গরম করে রসুন কুচি দিয়ে কিছুক্ষণ সেগুলি ভেজে নিন। এবার এর মধ্যে নুন এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। কিছুক্ষণ এটি ভাজার পর এর মধ্যে দিয়ে দিন পাতিলেবুর রস, পার্সলে বা ধনে পাতা কুচি এবং চিলি ফ্লেক্স। এবার মাছগুলিকে এর মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ করে ভালোভাবে মশলা মাখিয়ে ভাজতে থাকুন। এভাবে কিছুক্ষণ রান্না করার পর আঁচ কমিয়ে এটিকে নামিয়ে নিন। তৈরি আপনার লেমন বাটার গার্লিক ফিশ।

About Post Author