Home » কলকাতা এলেই খুন হতে পারেন! প্রাণনাশের আশঙ্কায় ‘দ্য ডাইরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালক

কলকাতা এলেই খুন হতে পারেন! প্রাণনাশের আশঙ্কায় ‘দ্য ডাইরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালক

সময় কলকাতা ডেস্ক, ৩০ মে : ‘দ্য কেরালা স্টোরি’র পর এবার বিতর্কের কেন্দ্রবিন্দু ‘দ্য ডাইরি অফ ওয়েস্ট বেঙ্গল’। এই ছবির পরিচালক সানোজ মিশ্রের বিরুদ্ধে নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানায়। এভাবে পুলিশি তলবের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন খোদ পরিচালক সানোজ।  তিনি জানান, ‘কলকাতা এলেই তাঁর প্রাণনাশের আশঙ্কা রয়েছে’। তাঁর ভয় কলকাতা এলেই যে কোন সময় তিনি খুন হতে পারে। পুলিশের সঙ্গে দেখা করার আগেই তাঁর প্রাণ চলে যেতে পারে বলে এমনটাই আশঙ্কা করছেন তিনি।

পরিচালক সানোজ মিশ্র বলছেন, ‘হেনস্থা করার জন্যই নাকি পুলিশের তরফ থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে’। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ তারিখের মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, এই সিনেমার মাধ্যমে তিনি গোটা বাংলার চিত্রকে কুলুষিত করার চেষ্টা করছেন। এর পাল্টা জবাবে পরিচালক বলেন, ‘পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোষণবাদ স্পষ্ট। এখানে পক্ষপাতের রাজনীতি চলে। তার ওপর ভিত্তি করেই এই ছবি। আর এটি সত্য ঘটনার ওপরেই নির্ভর করে তৈরি’।

আরও পড়ুন   ‘দ্য কেরালা স্টোরি’র বিতর্কে প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ

 

ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর একাধিক জল্পনার সৃষ্টি হয়েছে ছবিটিকে কেন্দ্র করে। আবার এই ছবিটিকে নিয়ে অনেক রাজনৈতিক তরজাও সৃষ্টি হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এ ব্যাপারে জানিয়েছেন, ‘এটি কোন সিনেমা নয়। সম্পূর্ণ ধার্মিক হাতাহাতি সৃষ্টি করার জন্য এই ছবিটি একটি উদ্যোগ। ধর্মীয় বিষ ছড়ানোর জন্য এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত’। অপরদিকে, কিছু মানুষ পরিচালকের পাশেও দাঁড়িয়েছেন। এই ছবিটির প্রায় অনেকাংশই কাজ শেষ। এবার শুধু অপেক্ষা ছবিটির ভবিষ্যৎ কি হতে চলেছে।

About Post Author