সময় কলকাতা ডেস্ক, ৩০ মে : ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। বলিউডের অভিনেতা হিসাবে যথেষ্ট নাম-ডাক রয়েছে তাঁর। সিলভার স্ক্রিনে ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে সত্যিই তিনি মাটির মানুষ। অসহায়দের একমাত্র সহায় তিনি। করোনা অতিমারী সময় হাজার হাজার দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন অভিনেতা সোনু সুদ। করোনাকালে একদিকে যখন না খেয়ে মানুষের প্রাণ গিয়েছে, চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার। সেই অবস্থায় গরীব মানুষদের কাছে ভগবানের দূত হিসেবে উঠে এসেছিলেন সোনু। এতদিন শিশুদের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন ‘কুস্তিগিরদের যন্তরমন্তরের সামনে বসতে দেওয়া হবে না ‘, স্পষ্ট জানিয়ে দিল দিল্লি পুলিশ

এবার একটি আস্ত স্কুল বানাতে উদ্যোগ নিলেন খোদ অভিনেতা। বিহারের কাটিহারে অনাথ বাচ্চাদের উদ্দেশ্যে একটি স্কুল তৈরি করেছিলেন এক ইঞ্জিনিয়ার। মোটা অঙ্কের চাকরি ছেড়ে মাত্র ২৭ বছর বয়সে শিশুদের শিক্ষার স্বার্থে এই স্কুলটি নির্মাণ করেছেন বীরেন্দ্র কুমার মাহাতো। তিনি স্কুলটির নামকরণ করেছেন সোনু সুদের নামানুসারে। এবার অভিনেতা নিজে এগিয়ে এলেন ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য। তিনি বীরেন্দ্র নামে ওই ব্যক্তির সঙ্গের সময় কাটিয়েছেন অনেকক্ষণ। শুধু একটি স্কুল নয়, এটি বাচ্চাদের জন্য একটি আশ্রয়স্থল। অভিনেতা বীরেন্দ্রর সঙ্গে আলোচনা করে আরও একটি স্কুল তৈরী করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, শান্তি ফেরাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দারস্থ কংগ্রেস

শুধু তাই নয় ওই স্কুলের ১১০ জন বাচ্চার খাওয়ার খরচার দায়িত্বভার গ্রহণ করেন অভিনেতা সোনু সুদ। এই প্রসঙ্গে অভিনেতা বলেছেন, ‘দারিদ্রকে হটাতে গেলে শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করা দরকার। যেসকল বাচ্চারা আর্থিকভাবে পিছিয়ে আমরা তাদের যথাযথ শিক্ষার সুযোগ দিতে চাই। যাতে পরবর্তীকালে ওরা পড়াশোনা করে ভালো চাকরি করার সুযোগ পায়।’ তবে, প্রাথমিক শিক্ষাতেই থেমে থাকেননি অভিনেতা। উচ্চশিক্ষার পরিকল্পনাও করেছেন তিনি। শুধুমাত্র বিহারের এই স্কুলটি নয়, এই মুহূর্তে গোটা দেশ জুড়ে ১০ হাজার জন পড়ুয়ার লেখাপড়ার দায়িত্ব বহন করছেন অভিনেতা সোনু। এই স্কুলের নয়া বিল্ডিং বানাতে তৎপর অভিনেতা। যাতে আরও বেশি শিশুকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া যায়। শিশুরা যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র